রাজনীতিতে আসছেন না, জল্পনা উড়িয়ে জানিয়ে দিলেন অক্ষয়

রাজনীতি যোগের জল্পনা ওড়ালেন খিলাড়ি অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একনিষ্ঠ ভক্তি হিসেবে পরিচিত। বলিউডের একের পর এক ছবি বয়কট নিয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে মুখে রা কাড়েননি। ফলে জল্পনা চলছিল, আগামী লোকসভা ভোটের আগেই গায়ে গেরুয়া চোলা চাপাতে পারেন খিলাড়ি অক্ষয় কুমার। সাংসদ পদে দাঁড়াতেও পারেন। কিন্তু শনিবার এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে বলিউডের ফ্লপ মাস্টার জানিয়ে দিয়েছেন, আপাতত রাজনীতিতে পা রাখছেন না। বরং আম জনতার মনোরঞ্জনের দিকেই নজর দেবেন।

সাক্ষাতকারে অক্ষয় বলেছেন, ‘আমি কখনই ভাবিনি রাজনীতি করব। এখনই রাজনীতিতে আসার কোনও সম্ভবনা নেই। কিন্তু ভবিষ্যতে কী হবে, তা এই মুহুর্তে বলতে পারছি না। আপাতত লক্ষ্য একটাই অভিনয় করে যাওয়া। মানুষকে মনোরঞ্জন করা।’ গত লোকসভা ভোটের আগে বিজেপি বান্ধব একটি সংবাদ সংস্থার হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতকার নিতে গিয়ে বেশ কিছু হাস্যকর প্রশ্ন করে নেটা নাগরিকদের হাসির খোরাক হয়েছিলেন বলিউডের খিলাড়ি অভিনেতা। দেশের স্বঘোষিত প্রধান সেবক কীভাবে আম খান সেই প্রশ্ন করে ট্রোল হয়েছিলেন। এদিন ওই বিষয়ে জিজ্ঞেস করা হলে অক্ষয় বলেন, ‘আমি কৌতুহলবশত ওই প্রশ্ন করেছিলাম। প্রধানমন্ত্রীর কার্যালয় তেকে আমাকে স্পষ্ট বলে দেওয়া হয়েছিল, আমি মন খুলে প্রশ্ন করতে পারি। আম যেহেতু আমার প্রিয় ফল, তাই আম নিয়ে প্রশ্ন করেছিলাম।’

পান মশলার বিজ্ঞাপন করা নিয়েও নেটা নাগরিকদের চরম সমালোচনায় বিদ্ধ হতে হয়েছিল অক্ষয়কে। এদিন সাক্ষা‍ৎকারে স্পষ্টই স্বীকার করেছেন, অর্থের জন্য পান মশলার বিজ্ঞাপনে অভিনয় করা উচিত হয়নি। ওই রাতে আমি ঠিকভাবে ঘুমোতেও পারিনি। যে কারণে দ্রুত ক্ষমা চেয়ে বিজ্ঞাপন তেকে সরে দাঁড়িয়েছিলাম।’

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪