বক্স অফিসে একের পর এক ছবি ফ্লপ, এবার ওয়েব সিরিজে নামছেন অক্ষয়

'দ্য এন্ড' নামে ওই ওয়েব সিরিজ কবে মুক্তি পাবে তা নিয়ে কিছু বলতে চাননি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘রাম সেতু’ থেকে ‘রক্ষা বন্ধন’। ‘সম্রাট পৃথ্বীরাজ’ থেকে ‘’বচ্চন পান্ডে’, এমনকী গত শুক্রবার মুক্তিপ্রাপ্ত ‘সেলফি’ও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। একের পর এক ছবির ব্যবসার বেহাল চিত্র ইতিমধ্যেই অক্ষয় কুমারকে বলিউডে ফ্লপ মাস্টারের তকমা দিয়েছে। কোনও বড় প্রযোজনা সংস্থা ডুবে যাওয়ার আশঙ্কায় খিলাড়ি অভিনেতার পিছনে অর্থ লগ্নি করতে চাইছেন না। আর নিজের ব্র্যান্ড ভ্যালু তলানিতে গিয়ে ঠেকছে বুঝতে পেরে এবার বড় পর্দা ছেড়ে ওয়েব সিরিজে অভিনয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শনিবার এক হিন্দি বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষা‍ৎকারে ফের একবার সে কথা ফাঁস করে দিয়েছেন খিলাড়ি অভিনেতা।

যদিও তাঁর পরের পর ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার জন্যই তিনি ওয়েব সিরিজে মুখ দেখাচ্ছেন তা স্বিকার করতে চাননি অক্ষয়। তাঁর কথায়, ‘আমরা যখন প্রথম অভিনয় জগতে পা রাখি, তখন বিনোদন কিংবা মনোরঞ্জনের এত মাধ্যম ছিল না। টেলিভিশন আর সিনেমা-এই দুই মাধ্যম ছিল। ফলে অনেকটা মুশকিল ছিল। গত কয়েক বছরে বিনোদনের অনেক মাধ্যম এসেছে। ওটিটি এসেছে। অনেক ছবিও ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে। আমিও নয়া ট্রেন্ডের সঙ্গে তাল মেলাতে একটি ওয়েব সিরিজে অভিনয় করছি। খুব শিগগিরই ওই ওয়েব সিরিজ দেখা যাবে।’ যদিও ২০১৯ সালেই অক্ষয় গোষণা করেছিলেন অ্যামাজন প্রাইমে সম্প্রচারের জন্য ‘দ্য এন্ড’ নামে একটি ওয়েব সিরিজে অভিষেক ঘটছে তাঁর। যদিও ওই ওয়েব সিরিজের শুটিং কিংবা মুক্তি নিয়ে কিছু বলেননি।

শাহরুখ খানের ব্লক বাস্টার ছবি ‘পাঠান’ এর দুর্দান্ত ব্যবসায় নিজের খুশি জাহির করেছেন অক্ষয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শাহরুখের ছবি ঘিরে দর্শকদের উন্মাদনা দেখে আমি ভীষণ খুশি। কেননা, ছবি থেকে পয়সা এলেই সেই পয়সা অন্য ছবিতে ঢালা হবে। ব্যবসাও বাড়বে। আমি মনে করি সবার সিনেমাই চলা উচিত।’

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের! উপহার পেলেন হনুমান চালিশা

ভারতের হোটেলে আমেরিকান পর্যটকের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নিখোঁজের তিন দিন পর ঝোপ থেকে উদ্ধার যুবকের অর্ধদগ্ধ দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

গাজিয়াবাদ পুলিশ স্টেশনের ভিতরে বিস্ফোরণ, দায় স্বীকার করল তেহরিক-উল-মুজাহিদিন হিন্দুস্তান

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা