Loading live market data...
Loading active stocks...
Connecting...

অ্যাডিনো ভাইরাস নিয়ে নবান্নে বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী, জারি হতে পারে অ্যাডভাইজারি

ভাইরাস আক্রান্ত নিয়ে এদিনই অ্যাডভাইজারি জারি করা হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে অ্যাডিনো ভাইরাস নিয়ে উদ্বেগের মাঝে এই ভাইরাস রোধে নবান্নে (Nabanna) বিশেষ বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), এমনটাই খবর সূত্রের। রাজ্যের স্বাস্থ্যসচিবের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে বসেছেন বলে সূত্রের খবর। এই বৈঠক থেকে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সূত্রের খবর, রাজ্যে অ্যাডিনো ভাইরাস আক্রান্ত হয়ে ক্রমাগত শিশু মৃত্যুর মাঝে এদিনই অ্যাডভাইজারি জারি করা হতে পারে।

নবান্ন সূত্রের খবর, অ্যাডিনো ভাইরাসের প্রকোপের মাঝে রাজ্যের হাসপাতালগুলির পরিকাঠামো ও বেডের পরিস্থিতি কেমন রয়েছে তা নিয়ে মুখ্যমন্ত্রী এই বৈঠকে আলোচনা করতে পারেন। সূত্রের খবর, রাজ্য স্বাস্থ্য দফরের তরফে অ্যাডিনো ভাইরাস নিয়ে অ্যাডভাইজারি জারি করা হতে পারে। আপাতত স্বাস্থ্য ভবনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে যে সমস্ত শিশুরা সুস্থ হয়ে যাচ্ছে, তাদেরকে দ্রুত ছেড়ে দেওয়ার জন্য। যাতে বেডের সমস্যার অনেকটা সুরাহা করা যায়। এদিন নবান্নে পৌঁছে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ নিগম সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমরা আর কিছুক্ষণের মধ্যেই অ্যাডভাইজারি জারি করছি৷’

অন্যদিকে মঙ্গলবার কলকাতায় মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে কলকাতার ভবানীপুর গার্লস হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2023) প্রস্তুতি খতিয়ে দেখতে যান রাজ্যের প্রশাসনিক প্রধান। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। পরীক্ষার্থীরা এদিন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে প্রণামও করে। প্রসঙ্গত এ বছর মাধ্যমিক পরীক্ষায় যে কোনওরকমের অনিয়ম রুখতে কড়া ব্যবস্থা নিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সম্প্রতি রাজ্যের একাধিক জেলায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সশরীরে হাজির হয়ে গোটা ব্যবস্থা খতিয়ে দেখেছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবার রাজ্যের প্রশাসনিক প্রধান আচমকা পরীক্ষাকেন্দ্রে গেলেন ব্যবস্থা খতিয়ে দেখতে।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর