ভারতকে ৯ উইকেটে হারিয়ে তৃতীয় টেস্ট জিতল অস্ট্রেলিয়া

উসমান খোয়াজার উইকেট খুঁইয়ে জয় তুলে নিল সফরকারী দল।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইন্দোর: ঘূর্ণির ফাঁদে পেলে ক্যাঙ্গারু বধ করতে গিয়ে নিজেরাই বধ হয়ে গেল। কোনও অঘটন ঘটাতে পারল না রোহিত শর্মার ছেলেরা। শুক্রবার প্রথম সেশনেই হেসেখেলে হাতে নয় উইউকেট  রেখে তৃতীয় টেস্টে জয় তুলে নিল অজিরা।ট্র্যাভিস হেড ৫৩ বলে ৪৯ রানে আর লাবুশানে ৫৮ বলে ২৮ রানে অপরাজিত থেকে দলকে কাঙ্খিত জয় এনে দিয়েছেন। তৃতীয় টেস্ট অজিরা জিতলেও ২-১ ব্যবধানে এগিয়ে রোহিতরা। ফলে চতুর্থ টেস্ট জমে গেল। সিরিজ জয়ের জন্য যেমন ঝাঁপাবে ভারতীয় ছেলেরা, তেমনই সিরিজে সমতা ফেরাতে ঝাঁপাবে সফরকারী দলও।

দ্বিতীয় ইনিংসে ভারতকে ১৬৩ রানে গুটিয়ে দিয়েছিলেন বাঁ হাতি অজি স্পিনার নেথান লায়ন। একাই আট ভারতীয় ব্যাটারকে ফিরিয়ে দিয়েছিলেন সাজঘরে। প্রথম ইনিংসে এগিয়ে থাকার দৌলতে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল মাত্র ৭৬ রান। ওই লক্ষ্য নিয়ে এদিন সকালে হোলকার স্টেডিয়ামে ব্যাট করতে নেমেছিলেন দুই অজি ওপেনার উসমান খাওয়াজা ও ট্র্যাভিস হেড। সকালে ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ভেল্কি দেখাবেন সেই আশা নিয়ে হাজির হয়েছিলেন ভারতীয় সমর্থকরা।

ম্যাচ শুরু হওয়ার দ্বিতীয় বলে উসমান খাওয়াজাকে (০ রান)  ফিরিয়ে আশা জাগিয়েছিলেন অশ্বিন। কিন্তু তার পরে শুধু প্রতীক্ষাই বেড়েছে। একদিনের ম্যাচের মতোই বিধ্বংসী মেজাজে ব্যাট করলেন ট্র্যাভিস হেড। ভারতীয় বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করলেন। ৫৩ বলে অপরাজিত থেকে গেলেন ৪৯ রানে। ছয়টি বাউন্ডারি হাঁকানোর পাশাপাশি একটি ছক্কাও হাঁকিয়েছেন অজি ওপেনার। হেলকে যোগ্য সঙ্গত করলেন লাবুশানেও। তিনি অবশ্য ঠাণ্ডা মাথায় ব্যাট করে ৫৮ বলে ২৮ রান করে দলকে জয়ের লক্ষ্য পৌঁছে দিলেন। মাত্র ১৮ ওভার পাঁচ বলেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিলেন হেড ও লাবুশানে জুটি।

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ