তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে ঢুকতে বাধা দেওয়ার গটনায় কড়া পদক্ষেপ নিল বাংলাদেশ বিদেশ মন্ত্রক। সোমবার (১৫ জুন) বিকেলেই ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স তথা ডেপুটি হাইকমিশনার পবন বাধেকে তলব করে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং লিখিত আপত্তিপত্র তুলে দেওয়া হয়েছে। সূত্রের খবর, ভারতীয় দূতকে ডেকে বলে দেওয়া হয়েছে, ‘বাংলাদেশকে ছোট্ট দেশ হিসেবে অবহেলা করার মতো দুঃসাহস যেন না দেখায় দিল্লি। এই ধরনের অবাঞ্ছিত ঘটনা কোনও মতেই মেনে নেওয়া হবে না।’ বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আজ সন্ধ্যায় এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানানো হবে।

সোমবার (১৫ জুন) থেকে দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) দুই দিনের বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান রবিবার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল জাহেদের। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে তারেকের তথ্য উপদেষ্টার অংশগ্রহণের বিষয়ে গত শুক্রবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের বিদেশ মন্ত্রককে জানিয়েছিল। কিন্তু সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর জাহেদকে রহস্যজনক কারণে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আড়াই ঘণ্টা বসিয়ে রাখে। তাঁকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়টি স্পষ্ট করেনি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে দিল্লি প্রবেশের অনুমতি দেওয়া হয়। কিন্তু এমন অপমান মেনে নিতে না পেরে জাহেদ উর রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেন। রাতেই তিনি দিল্লি থেকে কলম্বোর উদ্দেশে রওনা হয়ে সোমবার দুপুরে ঢাকায় ফিরেছেন।  ’

তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে যে ঘটনা ঘটেছে তাতে যথেষ্টই ক্ষুব্ধ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ইতিমধ্যেই বিদেশমন্ত্রী খলিলুর রহমানকে এ বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর পরিচয়জ্ঞাপন সংক্রান্ত বিষয়টি ঝুলিয়ে রাখতে বলেছেন। এদিন দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রী খলিলুর রহমান বলেন, ‘দিল্লিতে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুঃখজনকও বটে। এ বিষয়ে বিদেশ মন্ত্রক যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে এবং আজকেই পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত আপনাদের জানাব।’ বিদেশ মন্ত্রীর মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই ভারতীয় দূতকে তলব করার খবর জানা গেল।

দুর্গাপুজোর পরেই কলকাতা পুরসভায় ভোট, ঘোষণা শুভেন্দু অধিকারীর

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে নিজেকে ৬.৩৬ কোটি টাকার ফেরারি উপহার দিলেন রণবীর

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

অকালে প্রয়াত সতীর্থ জোতার স্মরণে হাতে বিশেষ রিস্টব্যান্ড পরে খেলবে পর্তুগালের খেলোয়াড়রা

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

সন্দেশখালিতে জমিদখল মামলায় শাহজাহানদের বিরুদ্ধে চার্জ গঠন ইডির

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর