আইসিসি’র রোষে ভারত! ইন্দোরের পিচ কত নম্বর পেল জানেন?

ম্যাচ শেষের কয়েক ঘন্টার মধ্যেই ইন্দোরের পিচ নিয়ে নিজেদের মতামত জানিয়ে দিল আইসিসি।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের পিচ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিড়ম্বনা যেন কিছুতেই কাটছে না। নাগপুর ও দিল্লিতে প্রথম দুই টেস্টের পিচকে ‘অ্যাভারেজ’ বা ‘গড়’ পিচ হিসেবে আখ্যা দিয়েছিল আইসিসি। আর শুক্রবার শেষ হওয়া তৃতীয় টেস্ট যে মাঠে হয়েছিল সেই ইন্দোরের হোলকার স্টেডিয়ামের পিচকে ‘পুওর’ অর্থা‍ৎ ‘খারাপ’ বলে জানিয়ে দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। ফলে ভবিষ্যতে টেস্ট ম্যাচের আয়োজকের দায়িত্ব নাও পেতে পারে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন।

চলতি সিরিজে প্রথম টেস্ট যে মাঠে হয়েছিল সেই নাগপুরের পিচ নিয়ে অসন্তুষ্ট ছিল অস্ট্রেলিয়া। মাত্র আড়াই দিনেই খেলার নিষ্পত্তি হয়েছিল। দিল্লির পিচ নিয়ে তত অভিযোগ না উঠলেও দ্বিতীয় টেস্টও শেষ হয়ে গিয়েছিল আড়াই দিনে।  প্রথম দুই টেস্টের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের জমা দেওয়া রিপোর্টের প্রেক্ষিতে আইসিসির পক্ষ থেকে দু’টি পিচকেই ‘অ্যাভারেজ’ অর্থাৎ ‘মোটামুটি’ বলা হয়েছিল। অর্থা‍ৎ পিচ খুব ভাল ছিল না। আবার খুব খারাপও ছিল না।

শুক্রবার ইন্দোরে তৃতীয় টেস্টের ফয়সালা হতে আড়াই দিনও লাগেনি। ৩০ ঘন্টার ম্যাচ মাত্র ১৩ ঘন্টায় শেষ হয়েছিল। ম্যাথু কুনেম্যান ও নেথান লায়নের বিষাক্ত ঘূর্ণির কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছিল টিম ইন্ডিয়া। আর নয় উইকেটে জিতে ভারতের সঙ্গে হারের ব্যবধান কমিয়েছিল অজিরা। আর তৃতীয় টেস্টের ফয়সালা হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আইসিসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, ইন্দোরের পিচের মান, ‘নিকৃষ্ট’।

 

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি সেজে রাষ্ট্রপতির হাত থেকে ‘পদ্মশ্রী’ নিলেন প্রসেনজিৎ

আমলকী না কালো তিল? অকালে চুল পাকা দূর করবে এই ৫ খাবার

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?