সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

Share:

নিজস্ব প্রতিনিধি: সিজারের অস্ত্রোপচারের পর প্রসূতির শারীরিক অবস্থার অবনতি! একের পর এক চিকিৎসা করিয়েও মিলছিল না স্বস্তি। শেষ পর্যন্ত অন্য নার্সিংহোমে ফের অস্ত্রোপচার করাতেই সামনে এল চাঞ্চল্যকর অভিযোগ। পরিবারের দাবি, প্রথম অস্ত্রোপচারের পর ওই প্রসূতির পেটের ভিতরে রয়ে গিয়েছিল তুলো ও সেলাইয়ের সুতো। ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে। অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন রোগীর পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সুতি থানার রামকান্তপুরের বাসিন্দা রচনা চৌধুরীকে গত ২২ অক্টোবর রঘুনাথগঞ্জের ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়। ওই দিন রাত ১২টা নাগাদ চিকিৎসক রাহুল মোদক তাঁর সিজারের অস্ত্রোপচার করেন। চার দিন পর, অর্থাৎ ২৬ অক্টোবর তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। কিন্তু বাড়ি ফেরার পর থেকেই শুরু হয় সমস্যা। পরিবারের অভিযোগ, প্রসবের পরেও তাঁর রক্তপাত বন্ধ হচ্ছিল না। রচনার স্বামী রাহুল সাহার দাবি, বিষয়টি নার্সিংহোম কর্তৃপক্ষকে জানানো হলেও প্রথমদিকে কোনও গুরুত্ব দেওয়া হয়নি। পরে স্ত্রীকে ফের সেখানে নিয়ে গেলে পরীক্ষা করে ড্রেসিং করার পরামর্শ দেওয়া হয়। সেই মতো টানা আট-নয় দিন ড্রেসিং চললেও পরিস্থিতির উন্নতি হয়নি। উল্টে শরীরে রক্তের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমতে শুরু করে। এরপর চিকিৎসক প্রদীপ মিশ্রের পরামর্শে একাধিক পরীক্ষা করানো হয়। পরিবারের দাবি, পরীক্ষার রিপোর্টে রচনার পেটের ভিতরে বহিরাগত সামগ্রীর উপস্থিতির ইঙ্গিত মেলে। এরপর আর ঝুঁকি না নিয়ে তাঁকে অন্য একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। সেখানে দ্বিতীয়বার অস্ত্রোপচারের সময় পেটের ভিতর থেকে তুলো ও সেলাইয়ের সুতো বের করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

আরও পড়ুন: শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

রচনার স্বামীর আরও দাবি, প্রথম অস্ত্রোপচারের সময় অভিযুক্ত চিকিৎসক ফোনে কথা বলছিলেন। পরিবারের সদস্য রানা দাসের অভিযোগ, নার্সিংহোম কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হলেও তাঁরা দায় নিতে চাইছেন না। বরং চিকিৎসকের উপর দায় চাপিয়ে দিচ্ছেন। বর্তমানে অন্য নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন রচনা। তাঁকে রক্তও দিতে হয়েছে বলে পরিবারের দাবি। ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখান পরিজনেরা। রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগের পাশাপাশি ১১২ নম্বর জরুরি হেল্পলাইনেও বিষয়টি জানানো হয়েছে। সুতি থানাতেও বিস্তারিত অভিযোগ জানানোর কথা জানিয়েছেন পরিবারের সদস্যেরা। যদিও অভিযুক্ত চিকিৎসক রাহুল মোদক এবং সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হলে তবেই ঘটনার পূর্ণাঙ্গ ছবি স্পষ্ট হবে।

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা