মিড ডে মিলের আর্থিক পরিচালনার দায়িত্ব যেতে চলেছে স্বনির্ভর গোষ্ঠীর হাতে

দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে স্কুলের শিক্ষক-অশিক্ষক কর্মীদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের স্কুলগুলিতে মিড ডে মিলের (Mid Day Meal) আর্থিক পরিচালনার দায়িত্ব এবার দেওয়া হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর হাতে। আর্থিক পরিচালনা সংক্রান্ত আয় – ব্যয়ের হিসাব থেকে শুরু করে বিভিন্ন খাদ্যদ্রব্য কেনার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে স্কুলের শিক্ষক-অশিক্ষক কর্মীদের। খুব শীঘ্রই নবান্নের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে বলে সূত্রের খবর।

নবান্ন সূত্রের খবর, আপাতত পাইলট প্রকল্প হিসেবে শুরু করা হবে এই কাজ। প্রত্যেকটি জেলার চার-পাঁচটি ব্লকে প্রথমে এই প্রকল্প চালানো হবে। পাইলট প্রকল্পে সাফল্য মিললে তারপর গোটা রাজ্যে এই ব্যবস্থা চালু করা হবে। শুক্রবার উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে মিড ডে মিলের পরিচালনা সংক্রান্ত আয় ব্যয় সংক্রান্ত হিসাব-সহ বিভিন্ন বিষয়ে স্কুলের শিক্ষক-অশিক্ষক কর্মীরাই দেখতেন। প্রকল্পটি চালু হলে মিড ডে মিলের আয় – ব্যয় পরিচালনা সংক্রান্ত দায়িত্ব, খাদ্যদ্রব্য কেনা থেকে শুরু করে বিভিন্ন বিষয় পরিচালনা করবে স্বনির্ভর গোষ্ঠীগুলির অধীনে থাকা রাজ্যের বিভিন্ন ব্লকে তৈরি মহাসঙ্ঘগুলি।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে রাজ্য স্কুল শিক্ষা দফতর বিষয়টি নিয়ে একটি গাইডলাইনও দেবে। খুব শীঘ্রই সেই গাইডলাইন দেওয়া হতে পারে। ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিষয়টি নিয়ে।

মেষ ও কর্কটের অর্থপ্রাপ্তি, কুম্ভের কর্মোন্নতি, আপনার রাশি কী বলছে?

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ