কৌস্তুভ বাগচী বিকৃত মনস্ক , ওর মানসিক চিকিৎসার প্রয়োজন : তাপস রায়

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর কথা বলার জন্য আইনজীবী কৌতুক পাখীকে শুধুমাত্র গ্রেপ্তার করাই যথেষ্ট নয় বলে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস নেতা তাপস রায়। সেদিন তিনি আরো বলেন, কৌস্তুভ বাগচী বিকৃত মনস্ক এবং বিকৃত রুচিসম্পন্ন, ওর মানসিক চিকিৎসার প্রয়োজন রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) শুধু একজন জনপ্রিয় নেত্রীই নন, দেশব্যাপী তিনি একজন বরিষ্ঠ নেত্রী হিসাবে সম্মানিত হন। তাঁর সম্পর্কে যেভাবে কৌস্তভ বাগচী কুরুচিকর মন্তব্য করেছেন তা বাংলার মানুষ মেনে নেবে না। এমনকি এই বিষয়টি যদি কংগ্রেস দলের শীর্ষ নেতৃত্ব সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধীর নজরে আসে তাহলে হয়তো তাকে দল থেকে বহিষ্কার করাও হতে পারে বলেও এদিন জানান তাপস রায়(Tapas Roy)।

যদিও দীপক ঘোষের লেখা বইটি যেটি থেকে এই ধরনের কথাবার্তা উদ্ধৃত করে কৌস্তুভ বলেছিলেন,সেই বইটি এখনো কেন ব্যান্ড করা গেল না সে প্রশ্নের উত্তর এড়িয়ে যান তাপস বাবু। এদিন কৌস্তভ বাগচির জামিন মঞ্জুর করা প্রসঙ্গে তাপস বাবু বলেন, আদালত তাকে জামিন দিয়েছেন।কিন্তু এখানে বসে থাকলে হবে না জামিন পেলেও তার মানসিক চিকিৎসা করাতেই হবে বলে এদিন মন্তব্য করেন তাপস রায়। নওশাদ সিদ্দিকীর জামিন প্রসঙ্গে তাপস বাবু, শুভেচ্ছা জানান।এদিন নওশাদ সিদ্দিকীর জামিনের পরেই ফের ভাঙ্গরে আইএসএফ কর্মী আক্রান্ত হওয়ার ঘটনা প্রসঙ্গে, পুলিশ প্রশাসনকে কঠোর হাতে তা দেখা ও দমন করার কথা জানান তাপস রায়।

নওশাদ সিদ্দিকীকে(Nausad Sidiqqi) গ্রেপ্তার করা হয়েছে বলে তার প্রভাব মুর্শিদাবাদে সাগরদিঘির উপনির্বাচনে পড়েছে এ তথ্য বিশ্বাস করেন না তৃণমূল কংগ্রেস নেতা তাপস রায়। তার মতে ছোট একটা উপ নির্বাচন বেশকিছু ইকুয়েশন কাজ করেছে তা নিয়ে বেশি উৎসাহিত হওয়ার কোন কারণ নেই।
যদিও নওশাদ সিদ্দিকীর আন্দোলন ভাঙ্গড় থেকে শুরু করে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে বলে যে কথা জানিয়েছেন তার পরিপ্রেক্ষিতে,তাপস বাবু বলেন মানুষ শেষ কথা বলে। মানুষই ঠিক করবে আগামী দিনে কে ক্ষমতায় থাকবে, বা থাকবে না। তাই কে কি বলল তা নিয়ে কারোর কিছু আসে যায় না।পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে তত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বোমা বারুদ পিস্তল উদ্ধার করা প্রসঙ্গে তাপস রায় বলেন,পুলিশের কিছু লাক্স থাকতে পারে।পুলিশের উচিত বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা ও ইন্টেলিজেন্সকে আর সক্রিয় করতে হবে বলেও এদিন জানান তিনি।

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নামী IT কোম্পানির চাকরি ছেড়ে সাইবার প্রতারণা! চন্দননগরে গ্রেফতার ১২

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার