দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: চা শ্রমিকদের জন্য সুখবর। দুর্গাপুজো-দেওয়ালির আগে ২০ শতাংশ বোনাস ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে বন্ধ চা বাগান খোলার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ, মঙ্গলবার কালিম্পং সফরে গিয়েছেন তিনি। যদিও খারাপ আবহাওয়ার কারণে তাঁর কপ্টার কালিম্পং-য়ে নামতে পারেনি। ঘুরিয়ে উত্তরকন্যার দিকে নিয়ে যাওয়া হয়। তারপরেই উত্তরকন্যাতে ভার্চুয়ালি বৈঠকে করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠক থেকেই শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, ‘চা শ্রমিকদের ২০ শতাংশ পুজো বোনাস দেওয়া হবে। বন্ধ চা বাগান খোলার ব্যবস্থা করবে রাজ্য সরকার। পাহাড়ে সমস্যা সমাধানই আমাদের লক্ষ্য। চা শ্রমিকদের পাশে রয়েছি।’

চা শ্রমিকদের বোনাস দেওয়ার নির্দেশিকা গতকাল, সোমবার জারি করেছিল নবান্ন। গতকাল, সোমবার শ্রম দফতরের তরফে অতিরিক্ত লেবার কমিশনার এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছেন, আগামী ৫ অক্টোবরের মধ্যেই চা শ্রমিকদের প্রাপ্য বোনাস বাবদ অর্থ মিটিয়ে দিতে হবে। নির্দেশিকায় জানানো হয়েছে, কোনও কর্মীর বেতন নির্ধারিত সীমার বেশি হওয়ায় Payment of Bonus Act, 1965 অনুযায়ী তিনি বোনাস পাওয়ার ক্ষেত্রে অযোগ্য হয়ে পড়লে, তাঁর বেতন নির্ধারিত সীমার মধ্যে রয়েছে ধরে বোনাসের বিষয়টি বিবেচনা করতে হবে। তারপরেই আজ, মঙ্গলবার উত্তরবঙ্গে গিয়ে নিজে সেই কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করায় খুশির হাওয়া চা শ্রমিকদের মধ্যে।

আরও পডুন: ‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

এরই সঙ্গে জিটিএ দুর্নীতি নিয়ে কড়া অবস্থান নিচ্ছে রাজ্য সরকার এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘কাউকে ছাড়া হবে না৷ পাহাড়ে শিক্ষক নিয়োগ ও পানীয় জল নিয়ে দুর্নীতি হয়েছে, কাউকে ছাড়া হবে না। গ্রেফতার হবে, উশুল করা হবে লুঠের টাকা। জিটিএ চেয়ারম্যান পদত্যাগ করেছেন, অনেকে ইস্তফা দিয়েছেন। জিটিএ-র বাজেট বাড়িয়ে দ্বিগুণ করে দেওয়া হয়েছে। জিটিএ-তে প্রশাসক নিয়োগ হয়েছে। পাহাড়ের উন্নয়ন শুরু করে দেওয়া দরকার। পাহাড়ের ডেভলপমেন্টের জন্য অমিত শাহ বৈঠক করেছেন। যতদিন স্থায়ী রাজনৈতিক সমাধান না হচ্ছে জিটিএ-র উন্নয়নের কাজ শুরু হচ্ছে। জিটিএ-তে যে দুর্নীতি হয়েছে সেটাও আমি ছাড়ব না। যে কমিশন হয়েছে দুর্নীতি নিয়ে তারা পাহাড়ে পরিদর্শন করেছে। জিটিএ পানীয় জল থেকে শুরু করে শিক্ষক নিয়োগ, ১১ টা বোর্ড-এ যে টাকা নিয়ে দুর্নীতি হয়েছে তাদের কাউকে ছাড়া হবে না। এফআইআর-ও হবে, গ্রেফতারও হবে, সেই টাকা উদ্ধারও হবে।’

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান