নামী IT কোম্পানির চাকরি ছেড়ে সাইবার প্রতারণা! চন্দননগরে গ্রেফতার ১২

Share:

নিজস্ব প্রতিনিধি: নামী বহুজাতিক আইটি সংস্থায় চাকরি করেও শেষ পর্যন্ত সাইবার প্রতারণার পথে পা! উত্তরপাড়ার এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার বিরুদ্ধে এমনই অভিযোগ উঠে এসেছে। শুধু তিনি নন। সাইবার প্রতারণার অভিযোগে মোট ১২ জনকে গ্রেফতার করেছে চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার গোয়েন্দারা। ধৃতদের বয়স ২২ থেকে ৪৫ বছরের মধ্যে। পুলিশের দাবি, অভিযুক্তদের প্রতারণার জাল শুধু একটি এলাকা বা জেলায় সীমাবদ্ধ ছিল না, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে উত্তরপাড়ার ওই যুবক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন। পড়াশোনা শেষ করে একটি নামী বহুজাতিক আইটি সংস্থায় চাকরিও পান। কিন্তু সেই চাকরি ছেড়ে দেওয়ার পরই তিনি সাইবার প্রতারণার চক্রে জড়িয়ে পড়েন বলে অভিযোগ তদন্তকারীদের। চন্দননগর পুলিশের সাইবার থানায় দেশের বিভিন্ন প্রান্তে সাইবার প্রতারণার অভিযোগ আসার পর তদন্ত শুরু হয়। তদন্তে উঠে আসে একটি চক্রের হদিশ। পুলিশের দাবি, কখনও হোয়াটসঅ্যাপ বা মোবাইল মেসেজের মাধ্যমে লিঙ্ক পাঠিয়ে, আবার কখনও সাহায্য করার নাম করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলত অভিযুক্তরা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্তদের মধ্যে কয়েকজনের নিজেদের মধ্যে যোগাযোগ ছিল। আবার প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সরাসরি পরিচয় ছিল না। তবে প্রতারণার পদ্ধতিতে বেশ কিছু মিল রয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। তদন্তকারীদের হাতে ধরা পড়ার পর অভিযুক্তদের কাছ থেকে একাধিক গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, তাঁদের কাছ থেকে মোট আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, চারটি প্যান কার্ড, ১২ টি চেকবই ও ব্যাঙ্কের পাসবই উদ্ধার করা হয়েছে। এছাড়াও তিনটি মোবাইল ফোন এবং সাতটি সিম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন: ‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

চন্দননগর কমিশনারেটের ডিসি ডিডি রূপান্তর সেনগুপ্ত জানিয়েছেন, গ্রেফতার হওয়া প্রত্যেকের বাড়ি কমিশনারেট এলাকার বিভিন্ন জায়গায়। তদন্তের স্বার্থে আপাতত তাঁদের নাম প্রকাশ করা হচ্ছে না। তাঁর দাবি, এই চক্রের সঙ্গে আরও অনেকে যুক্ত থাকতে পারেন। পুলিশের বক্তব্য, প্রতারণার ধরন কিছুটা জামতারা-ধাঁচের। যেহেতু এই চক্রের নেটওয়ার্ক দেশের বিভিন্ন রাজ্য পর্যন্ত বিস্তৃত বলে তদন্তে উঠে এসেছে, তাই গোটা নেটওয়ার্কের সঙ্গে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে গ্রেফতার করতে সময় লাগতে পারে। এখনও পর্যন্ত ঠিক কতজন মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে বা মোট কত টাকা হাতানো হয়েছে, তার নির্দিষ্ট হিসাব পুলিশের হাতে আসেনি। সেই সংক্রান্ত আরও অভিযোগ ও তথ্য সংগ্রহের কাজ চলছে। সাইবার প্রতারণা নিয়ে সাধারণ মানুষকে সতর্কও করেছে পুলিশ। অপরিচিত কোনও ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য, ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য বা OTP কখনও শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে। কোনও অচেনা লিঙ্কে ক্লিক করার ক্ষেত্রেও সতর্ক থাকার বার্তা দিয়েছে চন্দননগর পুলিশ।

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার