খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গে দুর্যোগ। খারাপ আবহাওয়ার কারণে বিপাকে পড়ল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টার। সূত্রের খবর, কালিম্পংয়ে আজ, মঙ্গলবার প্রশাসনিক সভা করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সেই কারণেই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন তিনি। কপ্টারে করেই কালিম্পং গিয়েছেন। কিন্তু সেখানকার আবহাওয়া দুর্যোগপূর্ণ হওয়ায় অবতরণ করতে পারেনি শুভেন্দু অধিকারীর কপ্টার। কালিম্পং-য়ের আকাশেই চক্কর কাটছে মুখ্যমন্ত্রীর কপ্টার। এমনটাই প্রাথমিকভাবে জানা গিয়েছিল। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, পরিস্থিতির কথা মাথায় রেখে পুনরায় বাগডোগরা ফিরে যেতে পারেন মুখ্যমন্ত্রী। তারপরেই সেখান থেকে সড়কপথে কালিম্পং রওনা দেবেন তিনি।

কিন্তু সেই সিদ্ধান্তে বদল আসে। ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকাতে অবতরণ করে মুখ্যমন্ত্রীর কপ্টার। সেখান থেকেই গাড়ি করে সড়কপথে রওনা দিয়েছেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, কালিম্পং-য়ে প্রশাসনিক সভা করবেনই তিনি। সেখানকার আবহাওয়া ভাল হওয়ায় সড়কপথেই যাচ্ছেন তিনি। তারপরেই উত্তরকন্যায় ফিরে একাধিক বৈঠক করার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর এই সফরের সময় উত্তরবঙ্গের ধস কবলিত এলাকা চিহ্নিতকরণ, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, উদ্ধার ও ত্রাণের পরিকাঠামো এবং পাহাড়ের যোগাযোগ ব্যবস্থা নিয়েও আলোচনা হতে পারে। 

আরও পডুন: দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

পাশাপাশি, স্থানীয় প্রশাসনের আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকও করবেন তিনি। পাহাড়ের উন্নয়ন, প্রশাসনিক কাজকর্ম এবং সাধারণ মানুষের নানা সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিতে একাধিক জনপ্রতিনিধির উপস্থিত থাকার কথা রয়েছে।

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্যদপ্তরের

নামী IT কোম্পানির চাকরি ছেড়ে সাইবার প্রতারণা! চন্দননগরে গ্রেফতার ১২

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির