মুক্তির দিনেই ১৬ কোটি আয়, পাঠানের পর বলিউডে আশার আলো দেখাচ্ছে রণবীর-শ্রদ্ধা

আগামী ২ দিনের মধ্যে ছবিটি ভালই লাভের মুখ দেখবে। শনি ও রবিবার উদ্বোধনী দিনের চেয়েও বেশি আয় করবে বলে ধারণা বাণিজ্য বিশ্লেষকদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঠানের পর সেলফি, শেহজাদা সবাই বক্সঅফিসে হার মেনেছে। তাই এবার আস্থা রণবীর কাপুর, এবং শ্রদ্ধা কাপুরের সদ্য মুক্তিপ্রাপ্ত ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবির উপর। ৮ মার্চ রিলিজ হল, লাভ রঞ্জনের বহু প্রতীক্ষিত সিনেমা ‘তু ঝুঠি ম্যায় মক্কার’। ছবির ট্রেলার এবং গানেই মাত হয়ে গিয়েছেন ভক্তরা। তাই ছবি নিয়ে আগাগোড়াই উত্তেজিত ছিলেন অনুরাগীরা। আর প্রত্যাশা অনুযায়ী, প্রথম দিনেই একেবারে বাজিমাত করল এই ছবি।

ভারতের বক্সঅফিসে দারুণ সাফল্য পেয়েছে ছবিটা। প্রারম্ভিক প্রবণতা অনুসারে, ছবি বক্স অফিসে সাড়ে ১৩ কোটি থেকে ১৫.৫০ কোটি ব্যবসা করে ফেলেছে। পিভিআর, আইনক্স এবং সিনেপোলিসেই- মোট সংগ্রহ করেছে প্রায় ৭.৭৫ কোটি টাকা। সন্ধ্যা ৭টা থেকে ছবির বক্সঅফিস কালেকশন হয়ে দাঁড়িয়েছে ৬.০২ কোটি। উত্তর ভারতীয় বাজারে, বিশেষ করে দিল্লি – এনসিআর এবং পূর্ব পাঞ্জাবে এই ছবি দারুণ সাফল্যমণ্ডিত হয়েছে।

এছাড়া বিকেল ৪ টার পরের শোতে ছবিটির ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। গুজরাতের মতো জনবহুল জায়গাতেও ছবিটি ভালো সাফল্য পেয়েছে। যেহেতু হোলির ছুটি ছিল, তাই ছবিটি সবাই উপভোগ করেছেন। মহারাষ্ট্র, রাজস্থান, পশ্চিমবঙ্গ এবং এপিটিজিতে ছবিটি দারুণ সাফল্যতা পেয়েছে।শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে৷ ছবি প্রথমদিনেই রীতিমতো রাজ করছে, সুতরাং বোঝাই যায় যে, আগামী ২ দিনের মধ্যে ছবিটি ভালই লাভের মুখ দেখবে। শনি ও রবিবার উদ্বোধনী দিনের চেয়েও বেশি আয় করবে বলে ধারণা বাণিজ্য বিশ্লেষকদের। 

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩