বলিউডে ফের দুর্যোগ, ৬৬ বছরেই থমকে গেল জীবন, প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক

মাত্র ৬৬ বছর বয়সেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন স্বনামধন্য কৌতুকশিল্পী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক দুর্যোগ। বছরের শুরুতেই প্রয়াত হয়েছে একাধিক নামজাদা শিল্পী। এবার সেই তালিকায় যুক্ত হলেন বলিউডের স্বনামধন্য পরিচালক ও অভিনেতা সতীশ কৌশিক। মাত্র ৬৬ বছর বয়সেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন স্বনামধন্য কৌতুকশিল্পী। 

বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমের পাতায় এই খবর জানিয়েছেন বিশিষ্ট বলিউড অভিনেতা অনুপম খের।বৃহস্পতিবার ভোর সকালে একটি টুইটে প্রবীণ অভিনেতা লিখেছেন, “আমি জানি, জীবনের সবচেয়ে বড় শঙ্কা সত্য মৃত্যু। কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি, আমার প্রিয় বন্ধুর জন্য কোনও দিন এটা লিখতে হবে। ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ ছেদ। ওম শান্তি।” 

জানা গিয়েছে, দিল্লি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন সতীশ কৌশিক। সবথেকে চমকপ্রদ বিষয়ে গত ৭ মার্চ, জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার আয়োজিত হোলির উৎসবেও হাজির ছিলেন তিনি, সেই ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যেই দুর্ঘটনা। জানা গিয়েছে, সেখান থেকেই অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যুর খবরে বিধ্বস্ত গোটা বলিউড। অভিনেত্রী কঙ্গনা রানাউতের আগামী ছবি ‘ইমার্জেন্সি’তে উপ প্রধানমন্ত্রী জগজীবন রামের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু সেই শুটিংও শেষ হয়নি। তার মধ্যেও সব শেষ। ১৯৯৩ সালে ‘রূপ কি রানি চোরোঁ কা রাজা’ ছবির হাত ধরে যাত্রা শুরু পরিচালক সতীশ কৌশিকের। এরপর ‘হম আপকে দিল মে রেহতে হ্যায়’, ‘মুঝে কুছ কেহনা হ্যায়’, ‘তেরে নাম’-এর মতো একাধিক ছবি পরিচালনা করেন তিনি। অভিনেতা হিসাবে ‘মিস্টার ইন্ডিয়া’, ‘বাগী ৩’, ‘ছত্রিওয়ালি’র মতো একাধিক ছবিতে অভিনয় করেন তিনি। কিন্তু ৬৬ বছরেই মৃত্যু পরপারে যাত্রা করলেন তিনি। 

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩