Satish Kaushik: মাত্র ৮০০ টাকা নিয়ে মায়া নগরীতে পাড়ি, কৌতুক অভিনয় দিয়ে জয় করেছেন অজস্র ভক্তের মন

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র, 'রূপ কি রানি চোরন কা রাজা' (1993) ছবিটি ছিল তাঁর পরিচালিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: রঙের উৎসবের পরেই দুর্যোগ। মাত্র ৬৬ বছর বয়সেই প্রদীপ নিভে গেল। মারা গেলেন প্রবীণ অভিনেতা তথা পরিচালক সতীশ কৌশিক। বৃহস্পতিবার সকালেই অভিনেতার মৃত্যুর খবরে বলিউড মুড়েছে অন্ধকারে। স্বনামধন্য অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড।রীতিমতো কাঁদছে অজয় দেবগন থেকে কঙ্গনা রানাউত, অভিষেক বচ্চন, আমির খান-সহ একাধিক তারকা। যাঁরা একসময় সতীশ কৌশিকের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। মজার মানুষ ছিলেন তিনি, পর্দায় বেশিরভাগ ক্ষেত্রেই কৌতুক দৃষ্টিভঙ্গিতে দেখা মিলত অভিনেতার। সূত্র অনুযায়ী, ৭ মার্চ জাভেদ আখতারের আয়োজিত হোলি অনুষ্ঠানের পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। শুক্রবার কৌশিক ড্রাইভারকে হাসপাতালে নিয়ে যেতে বলেছিলেন কিন্তু পথেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। পরিচালনার পাশাপাশি ‘মাসুম’ (১৯৮৩), অনিল কাপুর, শ্রীদেবী ব্লকবাস্টার ‘মিস্টার ইন্ডিয়া’ (১৯৮৭) ছবিতে অভিনয় করেন সতীশ কৌশিক। বলিউডের A লিস্টার অভিনেতাদের মধ্যে অন্যতম ছিলেন সতীশ কৌশিক। 

জনপ্রিয় পরিচালক ডেভিড ধাওয়ানের বেশিরভাগ চলচ্চিত্রে সতীশ কৌশিকের অনবদ্য হাস্যকর অভিনয় আজীবন স্মরণীয় হয়ে থাকবে সিনে প্রেমিদের মনে। গোবিন্দা থেকে শুরু করে কাদের খান, শক্তি কাপুর, সতীশ শাহ, জনি লিভার প্রমুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সতীশ কৌশিক। দিল্লির কিরোরি মাল কলেজের প্রাক্তন ছাত্র হিসেবে, প্রথম ‘দ্য প্লেয়ার্স’-এর সঙ্গে থিয়েটারে যোগ দেন তিনি, এরপর একরাশ চোখে স্বপ্ন নিয়ে ন্যাশনাল স্কুল অফ ড্রামা (এনএসডি), এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এফটিআইআই)-তে যান।

কিন্তু তখন যে তাঁর পকেটে মাত্র ৮০০ টাকা পড়েছিল, তাই নিয়েই মুম্বই মায়া নগরীতে পাড়ি দেন তিনি। এরপরেই ধীরে ধীরে মুম্বইতে নিজের জায়গা প্রতিষ্ঠা করেন। তাঁর পরিচালিত, সলমন খান অভিনীত ‘তেরে নাম’- ছবিটিই তাঁকে মুলত লাইমলাইটে তুলে আনে। তাঁর মুখের অনবদ্য হাসি সেরা ওষুধ হিসেবেই রয়ে যাবে। তাঁর পরিচালিত প্রথম ছবিতে তিনি একজন লন্ডন-ভিত্তিক মধ্যবয়সী পুরুষের চরিত্রে অভিনয় করেছেন।

প্রথমে সহকারী-পরিচালক হিসেবে জার্নি শুরু করলেও, পরে তিনি সরাসরি পরিচালনায় ঝাঁপিয়ে পড়েন। বলিউডের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র, ‘রূপ কি রানি চোরন কা রাজা’ (1993) ছবিটি ছিল তাঁর পরিচালিত। কিন্তু ‘তেরে নাম’ ছবিটিই তাঁকে বিশেষ সাফল্য দেয়। অভিনেতার শেষ অভিনীত ওয়েব-সিরিজ ছিল, হংসল মেহতার ‘স্ক্যাম 92’-এ ফাউল-মাউথড মানিব্যাগ মনু মুন্দ্রা। তিনি শেষ কঙ্গনা রানাউতের পরিচালনায় ইমার্জেন্সিতে অভিনয়ের করে গিয়েছেন। তাঁর মৃত্যুর খবর প্রথম দিয়েছিলেন অনুপম খের।

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩