‘বয়স শুধুমাত্র সংখ্যা’, ৬০ বছর বয়সে চতুর্থবার বিয়ের পিঁড়িতে তেলেগু অভিনেতা নরেশ

আমাদের এই নতুন যাত্রায় শান্তি ও আনন্দের জন্য আপনার আশীর্বাদ চাই।" ভিডিওটিতে দেখা যাচ্ছে, তারকা দম্পতি পুরোহিতের সঙ্গে মণ্ডপে বসে শ্লোক পাঠ করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বিয়ের মরসুম চলছে গোটা বিনোদন জুড়ে। চতুর্থবারের মতো গাঁটছড়া বাঁধলেন জনপ্রিয় অভিনেতা নরেশ বাবু। যিনি কিনা সম্পর্কে তেলেগু সুপারস্টার মহেশ বাবুর বড় ভাই। সম্প্রতি একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিনের সঙ্গী, অভিনেত্রী পবিত্রা লোকেশকে বিবাহ করলেন নরেশ। অভিনেতার এটি ৪ নং বিবাহ হলেও পবিত্রার এটি দ্বিতীয় বিয়ে। শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের ভিডিও শেয়ার করে সুখবর দিলেন অভিনেতা নিজেই। টুইটারে ভিডিওটি শেয়ার করে নরেশ লিখেছেন, “আমাদের এই নতুন যাত্রায় শান্তি ও আনন্দের জন্য আপনার আশীর্বাদ চাই।” ভিডিওটিতে দেখা যাচ্ছে, তারকা দম্পতি পুরোহিতের সঙ্গে মণ্ডপে বসে শ্লোক পাঠ করছেন। আরও একটি শটে দেখা যাচ্ছে পবিত্রা এবং নরেশ যখন বিয়েতে মত্ত তখন অন্যান্য অতিথিরা তাঁদের উপর ভাত বর্ষণ করছে। তারপরে দুজনে একে অপরকে মালা পরাতে এগিয়ে গেলেন।

সম্পূর্ণ হিন্দুমতে তাঁদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। করতালি দিয়ে অতিথিরা নতুন দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। সঙ্গীত, মেহেন্দি সবটাই আয়োজিত হয়েছিল তাঁদের বিয়ের অনুষ্ঠানে। নরেশ এর আগে তিনবার বিয়ে করেছেন। তাঁর প্রথম বিয়ে হয়েছিল সিনিয়র নৃত্য মাস্টার শ্রীনুর কন্যার সঙ্গে। তাঁদের নবীন বিজয়কৃষ্ণ নামে একটি পুত্রও রয়েছে। দ্বিতীয়বার নরেশ বিখ্যাত কবি ও চলচ্চিত্র গীতিকার দেবুলাপল্লী কৃষ্ণ শাস্ত্রীর নাতনী রেখা সুপ্রিয়াকে বিয়ে করেন। তাঁদের সম্পর্ক শেষ হয়েছে প্রায় একদশক।

দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সবকিছু শেষ করে, রাম্যা রঘুপতিকে বিয়ে করেছিলেন নরেশ, যিনি তাঁর থেকে ২০ বছরের ছোট ছিলেন। তাঁদেরও একটি ছেলে রয়েছে।অতীতে পবিত্রার সঙ্গে নরেশের সম্পর্ক নিয়ে আপত্তি জানিয়েছিলেন রম্যা। অতীতে বেশ কয়েকবার তাঁদের ঘনিষ্ঠ সম্পর্কের গুজব উঠেছিল কিন্তু সর্বদা অস্বীকার করেছেন তাঁরা। এরপর নববর্ষের প্রাক্কালে, নরেশ তাঁদের সম্পর্ক নিশ্চিত কনরে। পবিত্রা ২০০৭ সালে সুচেন্দ্র প্রসাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তবে দুজন অনেকদিন আলাদা হয়ে গিয়েছেন।

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩