রাজ কুন্দ্রার জামিনের পর ফের শিল্পাকে কটাক্ষ শার্লিনের

রাজ কুন্দ্রার জামিনের পর ফের আরও একবার মুখ খুললেন শার্লিন চোপড়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ কুন্দ্রার জামিনের পর ফের আরও একবার মুখ খুললেন শার্লিন চোপড়া। টুইট করে শিল্পাকে পরামর্শ দিলেন তিনি।

টুইটে শার্লিন লিখেছেন, ‘টিভিতে আপনাকে প্রায়ই দেখা যায় সেই সব শিল্পীকে সাষ্টাঙ্গ প্রণাম করতে যাঁরা আপনাকে অনুপ্রাণিত করেন। মাঝে মধ্যে সেই সব মেয়েদের কথা ভাবুন যাঁরা অনেক কষ্টের মধ্যে রয়েছেন। বিশ্বাস করুন, সারা দুনিয়া আপনার সামনে মাথা নোয়াবে।’

উল্লেখ্য, কিছুদিন আগেই শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন এই মডেল-অভিনেত্রী। তাঁকে জোর করে চুমু খেয়েছিলেন শিল্পা শেট্টির স্বামী, এমনই দাবি করেছেন শার্লিন চোপড়া। পাশাপাশি তিনি জানিয়েছেন, রাজ এবং তাঁর প্রতিষ্ঠানের ক্রিয়েটিভ পরিচালক বারবার শার্লিনকে অনুসরণ করেছিলেন হটশট নামক মোবাইল অ্যাপে কাজ করার জন্য।

ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকে দেওয়া বয়ানে শার্লিন চোপড়া জানিয়েছেন যে তিনি আর্মসপ্রাইম মিডিয়া প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থার সঙ্গে তাঁর মোবাইল অ্যাপ ‘‌দ্য শার্লিন চোপড়া অ্যাপ’‌ তৈরি করার চুক্তি করেছিলেন। রাজ কুন্দ্রা ছাড়াও সৌরভ কুশওয়াহা নামে একজন এই সংস্থার ডিরেক্টর ছিলেন। ‘‌দ্য শার্লিন চোপড়া অ্যাপ’-এর অ্যাপের মাধ্যমে অভিনেত্রীর ছবি ও ভিডিও প্রকাশ করা হত। আর্মসপ্রাইম মিডিয়ার চুক্তি অনুযায়ী এই অ্যাপ থেকে লাভ করা অর্থের ৫০ শতাংশ শার্লিন চোপড়াকে দেওয়া হবে। কিন্তু অভিনেত্রীর দাবি, সেই ৫০ শতাংশ তাঁকে কখনই দেওয়া হয়নি। তিনি আরও দাবি করেন যে রাজ কুন্দ্রা এরপর তাঁর মোবাইল অ্যাপ হটশটে কাজ করানোর প্রস্তাব দেন শার্লিন চোপড়াকে, এই অ্যাপটিও আর্মসপ্রাইম মিডিয়ার অংশ।

এমবাপেকে আটকাতে একসঙ্গে ৩ গোলরক্ষককে খেলাচ্ছে ইরাক!

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান

ফিলিপাইনের স্কুলে এলোপাথাড়ি গুলি, বন্দুকধারীর হামলায় নিহত ৩ শিক্ষার্থী

কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে মৃত ১২, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

হালিশহর পুরসভায় নথি-কাণ্ড, পুলিশের হেফাজতে এবার প্রাক্তন পুরপ্রধানের ভাই

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী