চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হার্ট অ্যাটাকের ১৫ দিন কাটতে না কাটতেই র‌্যাম্পে হেঁটে তাক লাগালেন সুস্মিতা

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহ দুয়েক আগেই হঠাৎ-ই খবর আসে হৃদরোগে আক্রান্ত হয়েছেন প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী সুস্মিতা সেন (SUSHMITA SEN)। অ্যাঞ্জিওপ্লাস্ট করে তাঁর বুকে স্টেন্ট বসানো হয়েছে। তবে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, তিনি এখন পুরোপুরি সুস্থ। আর খুব শীঘ্রই কাজে ফিরবেন তিনি। কথা অনুযায়ী মাত্র হৃদরোগে আক্রান্ত হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই কাজে ফিরলেন সুস্মিতা। সম্প্রতি হয়ে গেল, ল্যাকমি ফ্যাশন উইক এক্স এফডিসি (ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়া)। যেখানে র‌্যাম্পে হেঁটে মডেলিং জগতে ডেবিউ করলেন বনি কাপুরের মেয়ে আনশুলা কাপুর। যিনি আদতে অর্জুন কাপুরের ছোট বোন। একেবারে মেদ না ঝরিয়ে নতুন অবতারে ধরা দিয়ে অবাক করলেন তিনি। এই শোয়েরই স্টো স্টপার ছিলেন সুস্মিতা সেন।

অভিনেতা ডিজাইনার অনুশ্রী রেড্ডির (ANUSHREE REDDY) জন্য শোস্টপার ছিলেন তিনি। হলুদ লেহেঙ্গাতে সেজে মঞ্চে উপস্থিত হয়ে অবাক করলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর অভিনেত্রী ইনস্টাগ্রাম লাইভে এসে জানিয়ে ছিলেন, তাঁর মূল ধমনীর ৯৫ শতাংশ ব্লকেজ হয়ে গিয়েছিল। তিনো অ্যাডিসন রোগে ভুগছেন। তবে এদিন অভিনেত্রীর কয়েকটি ছবি দেখে তাঁকে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল।

সুস্মিতা সেন ডিজাইনার অনুশ্রী রেড্ডির জন্য র‌্যাম্পে হাঁটেন। র‌্যাম্পে হেঁটে যাওয়ার সময় সুস্মিতাকে হলুদ অলঙ্কৃত লেহেঙ্গায় অত্যাশ্চর্য লাগছিল। সঙ্গে ছিল ন্যূনতম গহনা এবং হালকা মেকআপ। সুতরাং ভক্তদের অনেকটাই চিন্তা মুক্ত হল। অভিনেত্রীকে পরবর্তীতে দেখা যাবে ওয়েব-সিরিজ, আর্যা 3 (ARYA 3)-এ। রাম মাধবনি দ্বারা নির্মিত, তিনি মুখ ভূমিকায় অভিনয় করবেন।

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ