যোগীরাজ্যে ঘুমের মধ্যেই আগুনে পুড়ে মৃত ৩ শিশু সহ দম্পতি

যোগী রাজ্যে আবারও অস্বাভাবিক মৃত্যু। কানপুরের দেহাতে ঘুমের মধ্যেই আগুনে পুড়ে মারা গেলেন ৩ শিশু সহ এক দম্পতি। পরিবারের দাবি খুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও প্রশ্নের মুখে যোগী(Yogi Adityanath) রাজ্যের(Uttar Pradesh) আইনশৃঙ্খলা। কেননা অভিযোগ উঠেছে কানপুরের(Kanpur) দেহাতে ৩ শিশু সহ এক দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। মৃত দম্পতির নাম সতীশ কুমার এবং কাজল। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শনিবার রাতে খাওয়ার পর তিন সন্তানকে নিয়ে ঘুমোতে যান সতীশ এবং কাজল। সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, সেই সময় ঘরে আগুন(Fire in House) লেগে যায়। সতীশের ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখেছিলেন তাঁর মা। পরিবারের অন্য সদস্যদের ডাকাডাকি করে তোলেন তিনি। কিন্তু তত ক্ষণে ঘরের মধ্যে আগুন ছড়িয়ে পড়েছিল। খড়ের ছাউনি দেওয়া ঘর হওয়ায় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর চেষ্টা করেন তাঁর পরিবারের সদস্যরা। কিন্তু পারেননি। ঘরের মধ্যেই ঝলসে মৃত্যু(Death) হয় সতীশ, কাজল এবং তাঁদের তিন সন্তানের।

আরও পড়ুন ৩৬২৩টি পদ পূরণের জন্য অত প্রার্থীই নেই SSC’র হাতে

কিন্তু এই ঘটনা ঘিরে এখন সব থেকে বড় প্রশ্ন, ঘরে আগুন লেগেছে দেখেও কেন ঘুম ভাঙল না কারোরই? তাহলে কী তাঁদের এমন অবস্থায় ফেলে দেওয়া হয়েছিল যাতে তাঁদের চিৎকার করার মতো ক্ষমতাও না থাকে! বা ঘরের বাইরে বেড়িয়ে আসার মতো ক্ষমতা না থাকে! স্থানীয় পুলিশের দাবি, ঘরের ছাউনির সঙ্গে ঝুলিয়ে রাখা বালবে শর্ট সার্কিট হয়েছিল। তা থেকেই আগুন ধরে গিয়েছিল সতীশের ঘরে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে মনে করছেন দমকলের আধিকারিকেরাও। কিন্তু সেই দাবির সঙ্গে সহমত নন স্থানীয় গ্রামবাসীরা এবং সতীশের পরিবার। তাঁদের দাবি এই ৫জনকে কার্যত খুন(Murder) করা হয়েছে। ঘরের বাইরে থেকে এমন কিছু ভেতরে ফেলে দেওয়া হয়েছিল যাতে ঘুমের মধ্যেই চেতনা হারান তাঁরা। আর তারপর বাইরে থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন মমতার বাংলায় কৃষকদের আয় ৩ গুণ বৃদ্ধ পেয়েছে, মান্যতা মোদি সরকারের

এই ঘটনার নেপথ্যে অন্য কোনও রহস্য আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে কানপুর দেহাতের পুলিশ সুপার জানিয়েছেন। সতীশদের মৃত্যু বেশ কয়েকটি প্রশ্নও তুলে দিয়েছে। মূলত যেটা খতিয়ে দেখা হচ্ছে তা হল, ঘরে আগুন লাগল অথচ সতীশ বা কাজল কেউ টের পেলেন না কেন? যদি টের পেয়েও থাকেন, তা হলে সাহায্যের জন্য চিৎকার করেননি কেন। ফরেন্সিক দল ইতিমধ্যেই সতীশের ঘর পরীক্ষা করে দেখছে। ডগ স্কোয়াডকেও তদন্তের কাজে লাগানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সতীশের মা-ও আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?

মাইগ্রেন বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাচ্ছেন? মাথাব্যাথা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ

বর্ষায় থাবা বসাচ্ছে ডেঙ্গু ও লেপ্টোস্পাইরোসিস-সহ ১০টি রোগ, সতর্কবার্তা বিশেষজ্ঞদের

আজ নির্জলা একাদশী, ভুলেও ৫ টি কাজ করবেন না, নয়তো ঘোর বিপদ…

পরিবারে চরম বিপদ, কোনও তৈরি কাজ থমকে যাবে, জানুন লক্ষ্মীবারের রাশিফল

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?