মাতৃহারা মাধুরী দীক্ষিত! ‘প্রিয় বন্ধুকে’ হারিয়ে শোকে কাতর অভিনেত্রী

আজ বিকেল ৩টে নাগাদ ওরলির শ্মশানে দাহ করা হবে অভিনেত্রীর মাকে। মায়ের মৃত্যুর হৃদয় বিদারক খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন মাধুরী এবং তাঁর স্বামী শ্রীরাম নেনে

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক শোকের ছায়া। এবার অভিনেত্রী মাধুরী দীক্ষিতের পরিবারে শোকের ছায়া। জন্মদাত্রী মাকে হারালেন অভিনেত্রী। মাধুরী দীক্ষিতের মা, স্নেহলতা দীক্ষিত, আজ রবিবার, ১২ মার্চ অভিনেত্রীর মুম্বইয়ের বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে অভিনেত্রীর মায়ের বয়স হয়েছিল ৯১ বছর। আজ বিকেল ৩টে নাগাদ ওরলির শ্মশানে দাহ করা হবে অভিনেত্রীর মাকে। মায়ের মৃত্যুর হৃদয় বিদারক খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন মাধুরী এবং তাঁর স্বামী শ্রীরাম নেনে।

জানালেন, “আমাদের প্রিয় আই, স্নেহলতা দীক্ষিত, আজ সকালে তাঁর প্রিয়জনদের সান্নিধ্যে পরলোকগমন করেছেন।” গত বছর, তার মায়ের ৯০ তম জন্মদিনে, মাধুরী দীক্ষিত সোশ্যাল মিডিয়ায় একটি প্রেমময় নোট লিখেছিলেন। তাঁর নোটে লেখা ছিল, “শুভ জন্মদিন, Aai! তাঁরা বলে একজন মা একজন মেয়ের সেরা বন্ধু। তাঁরা একদম সঠিক। আপনি আমার জন্য যা কিছু করেছেন তার থেকেও বেশি, আপনি আমাকে যে পাঠগুলি শিখিয়েছেন তা আপনার কাছ থেকে পাওয়া আমার সবচেয়ে বড় উপহার।”

২০১৩ সালে, মাধুরীর মা ‘গুলাব গ্যাং’-এর জন্য একটি গান রেকর্ড করেছিলেন। ঘটনাটি বর্ণনা করে, চলচ্চিত্র নির্মাতা অনুভব সিনহা আইএএনএসকে জানিয়েছিলেন, “যখন আমরা মাধুরীর সঙ্গে ফিল্মে একটি গান গাওয়ার জন্য যোগাযোগ করি, তখন তিনি খুশি হয়ে তা করতে রাজি হন। যখন তিনি রেকর্ডিংয়ের জন্য এসেছিলেন, মায়ের সঙ্গে এসেছিলেন। তখনই আমরা আবিষ্কার করি তাঁর মাও খুব ভাল গায়ক। তাই আমরা তাঁর মাকে জিজ্ঞাসা করলাম সে গান গাইতে পারবেন কিনা। তাঁর সম্মতিতে আমরা মাধুরী এবং তাঁর মা দুজনকে দিয়েই ফিল্মে গান গাওয়াই।”

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩