জন্মদিনেই বাগদান সারলেন বিদ্যা সিনহা মিম

বাংলাদেশের পর ভারত তথা টলিউডে দুটি ছবিতে অভিনয় করেছেন বিদ্যা। জিৎ-এর বিপরীতে 'সুলতান দ্য স্যাভিয়ার' ছবি

Share:

নিজস্ব প্রতিনিধি: শত শত পুরুষের হৃদয় ভেঙে দিয়ে বড় সিদ্ধান্ত নিলেন বিদ্যা সিনহা মিম। ওপার বাংলার জনপ্রিয় মডেল ও নায়িকা হলেও জিৎ ও সৃজিত মুখার্জীর ছবিতে অভিনয় করে এপার বাংলাতেও পরিচিতি পেয়েছিলেন বিদ্যা। বুধবার তাঁর জন্মদিন, আর আজ সেই শুভদিনে নিজের কাছের মানুষের সঙ্গে বাগদান পর্ব সারলেন বিদ্যা সিনহা মিম। তাঁর ফেসবুক পোস্টেই সবটা পরিস্কার হয়ে গিয়েছে। দীর্ঘ ছ’বছর ধরে যার সঙ্গে সম্পর্কে ছিলেন তাঁকেই আরও আপন করে নিলেন বিদ্যা। এদিন সকালেই বাংলাদেশের জনপ্রিয় সংবাদপত্র প্রথম আলোকে বিদ্যা জানিয়ে ছিলেন, ‘কবে যে সেই বিশেষ মানুষকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব, তার কোনো পরিকল্পনা এখনো করিনি। আজ সন্ধ্যায়ও হতে পরে। আমি তো মাঝে মধ্যে ফেসবুকে ছবি দিই, কিন্তু সবাই বুঝতে পারে না।’

অর্থাৎ সকালেই তাঁর আজকের বিয়ের প্ল্যানিং টা হাল্কা মেজাজেই জানিয়েছিলেন বাংলাদেশের এই জনপ্রিয় নায়িকা। কিন্তু সহজেই কেউ ধরতে পারেন নি। কিন্তু নিজের কথামতই চুপিচুপি বাগদান সেরেই ফেললেম বিদ্যা, আর এতে দুই বাংলার শত শত পুরুষের মন ভাঙল বলাই যায়। বিদ্যার হবু স্বামী কোন পেশার সঙ্গে যুক্ত কিংবা কী করেন সেটা জানা যায়নি। তবে দু’জনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বাংলাদেশে দীর্ঘ ১৬ বছর ধরে কাজ করছেন। সফলতার সঙ্গে অভিনয় জীবনে কাজ করেছেন। বিদ্যার একাধিক সম্পর্কের কথাও মাঝে মাঝে শোনা গিয়েছে। কিছুদিন ধরেই নিজের হাতের অনামিকা আঙুলে আংটি পরে থাকতে দেখা গেলেও তা নিয়ে মাথা ঘামাতে পারেন নি কেউ। কারণ মিমি সবটাই গোপনে ও আড়ালে রেখেছিলেন।

বাংলাদেশের পর ভারত তথা টলিউডে দুটি ছবিতে অভিনয় করেছেন বিদ্যা। জিৎ-এর বিপরীতে ‘সুলতান দ্য স্যাভিয়ার’ ছবি ও এসভিএফ-এর ‘পাহাড় চূড়ায় আতঙ্ক’ ছবিতে অভিনয় করেছিলেন বিদ্যা সিনহা মিম।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট