মাথায় ১৫ কোটির দেনা, টাকা ফেরত চাওয়ার কারণেই কি সতীশকে খুন! কে এই বিকাশ মালু

পাগল লোকটা ১৫ কোটি দিয়েছিল তা করুনায় ডুবে গিয়েছে। এখন দিতে পারছি না। একদিন আমরা তাঁকে ওষুধ খাইয়ে মেরে ফেলব।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা-পরিচালক সতীশ কৌশিকের মৃত্যুর জট খোলার বদলে আরও যেন বেশি করে পাকিয়ে যাচ্ছে। ৮ মার্চ সকালে আচমকাই খবর আসে, অভিনেতা আর বেঁচে নেই। মাঝ রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি। তাঁর মৃত্যুর আদৌ স্বাভাবিক কিনা তা জানতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। মৃত্যুর আগে সতীশ তাঁর এক বন্ধুর দ্বারা আয়োজিত একটি হোলির একটি পার্টিতে যোগদান দিয়েছিলেন। তিনি বুকে অস্বস্তি বোধ করেন। 

পুলিশ তদন্ত করে ফার্ম হাউসে কতগুলি ঘুমের ওষুধ পেয়েছে। যেখানে হোলির পরের দিন পার্টি চলছিল। এবং বন্ধুর পার্টিতে সতীশ যোগ দিয়েছিলেন। এদিকে সতীশ কৌশিকের এক বন্ধু বিকাশের স্ত্রী সানভী মারাত্মক অভিযোগ এনেছেন তাঁর স্বামীর বিরুদ্ধে তাঁর সন্দেহ তার স্বামী কোন চক্রান্ত করে সতীশকে খুন করেছেন। দিল্লির পুলিশ কমিশনারকে এই বিষয়ে একটি চিঠি লিখেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লি লেফটেন্যান্ট গভর্নরকেও একটি অনুলিপি পাঠিয়েছেন। তিনি জানিয়ে ছেন, প্রায় তিন বছর আগে সানভীর স্বামী অর্থাৎ অভিনেতার বন্ধু সতীশের কাছ থেকে ১৫ কোটি টাকা ব্যবসার জন্য ধার নিয়েছিলেন। যা তিনি এখনও পর্যন্ত ফেরত দিচ্ছিলেন না। সেই নিয়েই বিরোধে তুঙ্গে উঠেছিল।

গত বছর ২৩ আগস্ট দুবাইয়ে তাঁদের মধ্যে অর্থ নিয়ে ঝগড়াও বেঁধেছিল। লড়াইয়ের সময় সাভীকে বিকাশ বলেছিলেন, “পাগল লোকটা ১৫ কোটি দিয়েছিল তা করুনায় ডুবে গিয়েছে। এখন দিতে পারছি না। একদিন আমরা তাঁকে ওষুধ খাইয়ে মেরে ফেলব।” সানভির আরও অভিযোগ, “তাঁর স্বামীর বিকাশের কাছে কোকেন, এমডিএমএ জিবিএইচ, গাঁজা, চরস এবং পিঙ্কসের মতো একাধিক ওষুধের একটি বড় সংগ্রহ ছিল। যা তিনি দিল্লির সমস্ত ফার্ম হাউজে পার্টিতে ব্যবহার করতেন। সানভির বক্তব্য তিনি যখনই বিকাশ কে জিজ্ঞাসা করতেন এই ওষুধের জন্য তিনি নাকি বলতেন, ‘আমি বুঝবো না’। তাই পুলিশ এই অভিযোগের পরেই নড়ে চড়ে বসেছেন এবং তদন্ত আরো জোরদার করেছেন। উল্লেখযোগ্যভাবে, সানভি তাঁর স্বামী বিকাশ মালুর সঙ্গে বর্তমানে থাকেন না। তিনি বিকাশ মালু এবং তাঁর ছেলে বিনীত মালুর বিরুদ্ধে ধর্ষণের মামলাও করেছেন।

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩