সম্পত্তির উৎস কী? জানতে ধৃত শান্তনুর স্ত্রীকে তলব ইডির

প্রিয়াঙ্কার নামে প্রচুর সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে বলে দাবি ইডি আধিকারিকদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলায় ইডির আতসকাচের তলায় শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Shantanu Banerjee) স্ত্রী প্রিয়াঙ্কা। চলতি সপ্তাহে শান্তনুর স্ত্রীকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাঁর নামে থাকা বিপুল সম্পত্তির উৎস কী, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইডি সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে উঠে এসেছে একাধিক তথ্য। প্রিয়াঙ্কার নামে প্রচুর সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে বলে দাবি ইডি আধিকারিকদের। এর আগেও তাঁকে তলব করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি আধিকারিকরা। কিন্তু নোটিশ পাওয়ার পরেও একাধিকবার তলব এড়িয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা। চলতি সপ্তাহে ফের তাঁকে ইডি দফতরে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখে প্রথম শান্তনুর নাম উঠে আসে। তাঁকে ডেকে জেরাও করে ইডি। শুক্রবার বেলা ১১টা ৪০ নাগাদ ইডির তলবের প্রেক্ষিতে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন শান্তনু। সেখানে তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের বয়ানের ভিত্তিতে শান্তনুকে জিজ্ঞাসাবাদ করে ইডি। জেরায় সদুত্তর না মেলায় ওইদিন রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Shantanu Banerjee) শনিবার আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৩ মার্চ পর্যন্ত ইডি (ED) হেফাজতের নির্দেশ দিয়েছেন। কুন্তল ঘোষের বোনকেও তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, তাঁকেও চলতি সপ্তাহে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে।

আর্সেনাল জার্সির পাঞ্জাবি পরে ঈদের নামাজে শামিল হলেন জোহরান মামদানি, জানালেন শুভেচ্ছা

ঈদের দিন বন্দিদের জন্য এলাহি ভোজ, থাকছে পোলাও-আস্ত মুরগির রোস্ট ….

‌ঈদের সকালে ইকোপার্কে ঝালমুড়ি পার্টিতে মাতলেন দিলীপ ঘোষ, কী বললেন মন্ত্রী?‌

মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছি, ডিকে শিবকুমারের সঙ্গে প্রাতঃরাশের সময়ে জানালেন সিদ্ধারামাইয়া

আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন কল্যাণ, স্পিকারকে চিঠি কাকলির

IPL থেকে মোটা আয়! রয়েছে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, জানেন বৈভব মোট কত টাকার মালিক?

মাত্র ৫ হাজার টাকার জেরে রণক্ষেত্র মুর্শিদাবাদ, আহত ১১

মন্ত্রিসভার সম্প্রসারণে কারা জায়গা পাচ্ছেন?‌ রাজ্যপালের কাছে জমা পড়েছে নাম

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

রেড রোড অতীত! নতুন রীতি মেনে ব্রিগেড ময়দানে ঈদে নমাজ পাঠ করলেন সংখ্যালঘুরা

রেকর্ড গড়তে নয়, আইপিএলের ময়দান থেকে আসলে কি চান জানালেন বৈভব

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, হোল্ডিং সেন্টারে ‘বিদেশি’ অতিথিদের জন্য চব্য–চষ্য মেনু