তৃণমূল থেকে বহিস্কৃত শান্তনু ও কুন্তল

মঙ্গলবার রাজ্যের শাসকদলের তরফে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। 

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেস থেকে বহিস্কার করা হল নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ (Kuntal Ghosh) এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Shantanu Banerjee)। মঙ্গলবার রাজ্যের শাসকদলের তরফে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। 

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শশী পাঁজা। সেই বৈঠকে দুই যুব নেতাকে দল থেকে বহিস্কারের কথা জানান তৃণমূল নেতৃত্ব। গ্রেফতারির প্রায় দেড় মাস পর কুন্তল ঘোষকে সাসপেন্ড করল দল। অন্যদিকে গ্রেফতারির ৫ দিনের মাথায় শান্তনু বন্দ্যোপাধ্যায়কে অপসারণ করা হল পদ থেকে। এদিন সাংবাদিক বৈঠক থেকে শশী পাঁজা প্রশ্ন তোলেন নিয়োগ দুর্নীতিতে জড়িত তৃণমূল নেতাদের যেমন ডাকা হচ্ছে, বিজেপি নেতাদের কেন ডাকা হচ্ছে না। তিনি আরও বলেন, যার কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে বা বেআইনি সম্পত্তি ধরা পড়েছে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তির। এর দায় দল কোনওভাবে নেবে না। তিনি বলেন, পার্টি অফিস থেকে কোনও টাকা উদ্ধার হয়নি। তবুও তৃণমূলকে জড়িয়ে এক শ্রেণীর সংবাদমাধ্যম অপপ্রচার চালাচ্ছে।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিন বলেন, বিরোধী দলের নেতা অর্থাৎ বিজেপি ও সিপিএম নেতাদের ঘনিষ্ঠরা নিয়োগ দুর্নীতিতে ফেঁসেছেন। তাঁদেরকেও তদন্তের আওতায় আনা হোক। এদিন সাংবাদিক বৈঠক থেকে ব্রাত্য বসু বলেন, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সঞ্জীব সুকুলের চাকরি গিয়েছে। কিন্তু তাঁকে নিয়ে কোনও হইচই হচ্ছে না। শাসকদলের নেতা কর্মীদের গ্রেফতার করে খাপ পঞ্চায়েত চালানো হচ্ছে বলেও কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সরব হন শিক্ষামন্ত্রী।

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মা বিক্রি করেছেন নিজের গহনা, বোনেরা করেছেন দিনমজুরের কাজ, অবশেষে UPSC ক্র্যাক পবনের

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্যু বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২