দিল্লির আইআইটি কলেজে শেষ মুহূর্তে শো বাতিল, গভীরভাবে অনুতপ্ত গুরু রান্ধওয়া

আজকে আইআইটি দিল্লিতে আমাদের কনসার্টটি হঠাৎ বাতিল হয়ে যাওয়ায় আমি গভীরভাবে অনুতপ্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি লাইভ কনসার্টে গিয়ে রীতিমতো বিপাকে পড়ছেন দেশের স্বনামধন্য সব গায়করা। দিন কয়েক আগেই ভক্তদের দ্বারা সেলফি তুলতে গিয়ে তীব্র হেনস্থার শিকার হন সোনু নিগম। এছাড়াও দিন কয়েক আগে লাইভ কনসার্টে ড্রোণের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছেন বেনি দয়াল। সম্প্রতি প্রচণ্ড ভিড় এবং পদদলিত হওয়ার কারণে লাইভ কনসার্ট বাতিল হয়েছে বলিউডের জনপ্রিয় গায়ক গুরু রাঁধওয়ার। গত শনিবার রাতে দিল্লির আইআইটি কলেজে বার্ষিক সাংস্কৃতিক উৎসব ছিল “রেন্ডেজভাস” গায়কের। শেষ মুহূর্তে গায়কের সেই কনসার্ট বাতিল হয়েছে। এশিয়ার বৃহত্তম সাংস্কৃতিক কলেজ ফেস্টগুলির মধ্যে একটি দিল্লির আইআইটি কলেজের ফেস্ট।

যা ৯ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে, গায়ক গুরু রনধাওয়া এবং সোনু নিগম দুজনেরই ১১ মার্চ এবং ১২ মার্চ অনুষ্ঠান করার কথা ছিল সেখানে। কিন্ত প্রচন্ড ভিড়ের জন্যে আইআইটি দিল্লি প্রশাসন উভয় লাইভ কনসার্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ‘হাই রেটেড গাব্রু’ গায়ক গুরু রাঁধওয়া ইনস্টাগ্রামে গিয়ে একটি নোট-সহ ভিড়ের একটি ভিডিও শেয়ার করে জানালেন, “আজকে আইআইটি দিল্লিতে আমাদের কনসার্টটি হঠাৎ বাতিল হয়ে যাওয়ায় আমি গভীরভাবে অনুতপ্ত। প্রচণ্ড ভিড় এবং পদদলিত হওয়ার কারণে, আমরা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মঞ্চে উঠতে পারিনি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনাদের সঙ্গে শীঘ্রই দেখা হবে। ভালোবাসার জন্য ধন্যবাদ।”

কলেজের অফিসিয়াল ইনস্টাগ্রাম পৃষ্ঠায় বলা হয়েছে, “শিল্পী অনুষ্ঠানস্থলে পৌঁছেছিলেন এবং পরিবেশন করার জন্য প্রস্তুত ছিলেন। তবে অতিরিক্ত ভিড়ের কারণে, নিরাপত্তার কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছিল। দর্শক, শিল্পী এবং ছাত্র সম্প্রদায়ের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তাই, প্রতিষ্ঠানটি, ভাড়াক্রান্ত হৃদয়ে, সকলের মঙ্গল নিশ্চিত করার জন্য শো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।”

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩