টিকা না নিলে মিলবে না পেট্রল-ডিজেল-চাল-ডাল, অভিনব নির্দেশিকা এই জেলায়

অভিনব নির্দেশিকা জারি করল মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলা প্রশাসন। ইতিমধ্যেই ওই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে জেলার সমস্ত রেশন দোকান, পেট্রল পাম্প ও বাজার কমিটিগুলিকে

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনব নির্দেশিকা জারি করল মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলা প্রশাসন। ইতিমধ্যেই ওই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে জেলার সমস্ত রেশন দোকান, পেট্রল পাম্প ও বাজার কমিটিগুলিকে। নির্দেশিকায় বলা হয়েছে, করোনার অন্তত একটি টিকার সার্টিফিকেট না থাকলে মিলবে না নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বা জ্বালানী তেল। মারাঠওয়াড়ার এই জেলায় সাধারণ মানুষকে টিকা নিতে বাধ্য করার জন্যই এহেন পদক্ষেপ বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, ঔরঙ্গাবাদ জেলায় টিকা গ্রহনের হার অত্যন্ত কম। বেশিরভাগ মানুষই এখানে টিকা নেননি। সরকারি তরফে বহু প্রচার করেও লাভ হয়নি। এরপরই কঠোর সিদ্ধান্ত গ্রহন করতে বাধ্য হয়েছেন বলে জানা যাচ্ছে।

চলতি মাসের শুরুতেই ঔরঙ্গাবাদ জেলা প্রশাসন নির্দেশিকা জারি করেছিল যা করোনার একটি ডোজও গ্রহন করেননি তাঁদের ঐতিহাসিক স্থান এবং স্মৃতিস্তম্ভগুলিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সেটা ছিল মূলত পর্যটক ও স্থানীয় গাইড ও ব্যবসায়ীদের জন্য। এবার নতুন নির্দেশিকায় জানানো হল ন্যায্য মূল্যের দোকান, গ্যাস সংস্থা এবং পেট্রোল পাম্প, মুদিখানার দোকানে টিকার শংসাপত্র ছাড়া কোনও জিনিস বিক্রি করতে পারবে না। ঔরঙ্গাবাদের জেলাশাসক সুনীল চৌহান জানিয়েছেন, শুধুমাত্র সেই সমস্ত নাগরিকরা রেশনের দোকান থেকে মুদি, এজেন্সিগুলির গ্যাস সিলিন্ডার এবং পেট্রোল পাম্প থেকে জ্বালানী তেল কিনতে পারবেন যারা করোনা টিকার কমপক্ষে একটি ডোজ নিয়েছেন। উল্লেখ্য, এই জেলায় মাত্র ৫৪ শতাংশ মানুষ করোনার টিকা নিয়েছেন। ফলে মহারাষ্ট্রের ৩৬টি জেলার মধ্যে ঔরঙ্গাবাদের স্থান ২৬তম।

সুরেন্দ্রনাথ কলেজ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু

পরিত্যক্ত বাড়িতে ‘ধর্ষণ’ মানসিক ভারসাম্যহীন কিশোরীকে, গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?