‘এবার উত্তর বনাম দক্ষিণের বিরোধ বন্ধ হোক’, রাজ্যসভায় অস্কার-জয়ীদের সুনাম জয়া বচ্চনের

এখন উত্তর বনাম দক্ষিণ বিতর্ককে নির্মূল করার সঠিক সময়। এখন কোন অঞ্চল বা কোন ভাষা জিতেছে তা দেখার সময় নয়। বরং ভারতের বৈচিত্র্য উদযাপন করার সময়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৩ মার্চ সোমবার ছিল সকল ভারতবাসীর জন্যে গর্বের মুহূর্ত। একসঙ্গে দু দুটো অস্কার জিতে ভারতকে গর্বিত করেছে RRR এবং দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স। ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে জোড়া পাওয়ার খুশিতে এখনও ডগমগ দেশের রাজনৈতিক থেকে তারকা মহল সকলে। এদিকে অস্কারের মঞ্চে উপস্থাপনায় অংশগ্রহণ করে এই প্রথম ভারতকে রিপ্রেজেন্ট করলেন বলিউড দীপিকা পাড়ুকোন। ধীরে ধীরে গ্লোবাল মঞ্চে ভারতকে প্রেজেন্ট করার শীর্ষ মুখ হয়ে উঠছেন দীপিকা পাড়ুকোন। এর আগে কাতার বিশ্বকাপ ফুটবল মঞ্চে ট্রফি উন্মোচনে ডাক পড়েছিল অভিনেত্রীর। সুতরাং সব মিলিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের স্থান পাকাপোক্ত হচ্ছে।

এবার রাজ্যসভায় ভারতের জোড়া জয় উদযাপন করলেন দেশের প্রভাবশালী অভিনেত্রী তথা রাজনীতিবিদ জয়া বচ্চন। মঙ্গলবার, সংসদে বক্তৃতা রাখার সময়, প্রবীণ অভিনেতা উল্লেখ করেন, ভারতের অস্কার জেতা দেশের জন্য একটি গর্বের মুহূর্ত। এখন উত্তর বনাম দক্ষিণ বিতর্ককে নির্মূল করার সঠিক সময়। এখন কোন অঞ্চল বা কোন ভাষা জিতেছে তা দেখার সময় নয়। বরং ভারতের বৈচিত্র্য উদযাপন করার সময়।

জয়া বচ্চন এদিন সংসদে বলেন, “আমি খুব খুশি এবং আমি খুবই আনন্দিত যে আমরা এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রদূতদের নিয়ে আলোচনা করছি। আর তাঁরা হল চলচ্চিত্রের মানুষ। তাঁরা কোথা থেকে এসেছেন – উত্তর, পূর্ব, দক্ষিণ বা পশ্চিম সেটি কোনও ব্যাপার নয়- তাঁরা ভারতীয়, আমি এখানে গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছি, যারা এই দেশের প্রতিনিধিত্ব করেছেন বহুবার, বহুবার জিতেছেন সত্যজিৎ রায় থেকে শুরু করে সবাই কোন জাতির তা দেখার নেই। তাঁরা মুলত ভারতীয়।” জয়া আরও বলেন, “আমি রাজামৌলিকে খুব ভালোভাবে চিনি… লেখক (কেভি বিজয়েন্দ্র প্রসাদ), তিনি শুধু চিত্রনাট্যকার নন, তিনি গল্পকারও। এটি একটি মহান সম্মান। এটি মাত্র শুরু। আমি তাঁদের অভিনন্দন জানাতে চাই, যে সমস্ত পাশ্চাত্যের লোকেরা ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের দুর্দান্ত কাজকে স্বীকৃতি দিচ্ছে। সিনেমার বাজার এখানে, এটি আমেরিকায় নয়।”

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩