আইনজীবী সঞ্জয় বসুকে রক্ষাকবচ হাইকোর্টের

আদালতের অনুমতি ছাড়া আইনজীবীর বাড়িতে তল্লাশি চালাতে বা তাঁকে গ্রেফতার করতে পারবে না ইডি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইনজীবী সঞ্জয় বসুকে (Sanjay Basu) রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) তাঁকে হেনস্থা করছে বলে অভিযোগ তুলে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী। বুধবার সেই মামলার শুনানি ছিল, এদিন আদালত তাঁকে রক্ষাকবচ দিল।

বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় আদালতের অনুমতি ছাড়া আইনজীবীর বাড়িতে তল্লাশি চালাতে বা তাঁকে গ্রেফতার করতে পারবে না ইডি। তবে তদন্ত চালিয়ে যেতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সঞ্জয় বসুর রক্ষাকবচের মামলার শুনানি ছিল। সেই শুনানি শেষে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ‘আদালতের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সঞ্জয়কে কোনও নোটিস দিতে পারবে না ইডি। তাঁর অফিস বা বাড়িতে তল্লাশি চালাতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি, কোনও কিছু বাজেয়াপ্তও করতে পারবে না তারা।’

উল্লেখ্য ভুয়ো অর্থলগ্নির সংস্থার মামলায় তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সঞ্জয়ের আলিপুরের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল। গত ১ মার্চ তাঁকে দিনভর জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ওইদিন তাঁর বাড়িতে প্রায় ২৩ ঘণ্টা ধরে তল্লাশি চালান গোয়েন্দারা। সঞ্জয়ের আইনজীবী সপ্তাংশু বসু জানান, সঞ্জয় বসু ভুয়ো অর্থনৈতিক সংস্থা সংক্রান্ত একাধিক মামলায় রাজ্য সরকারের আইনজীবী ছিলেন। সেই কারণে তাঁকে বার বার হেনস্থা করার চেষ্টা করছে ইডি। আর এই অভিযোগ তুলে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী। বুধবার সেই মামলায় রক্ষাকবচ পেলেন সঞ্জয়। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হতে পারে।

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?