টানা ৫১৯ মিনিট অপরাজেয়, বিশ্বকাপে ৩৬ বছরের রেকর্ড ভাঙলেন স্পেনের গোলরক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ মানেই রেকর্ড ভাঙাগড়ার খেলা। বিশ্বকাপ মানেই নতুন-নতুন ইতিহাস লেখা। বিশ্বকাপ মানেই কারও সব পাওয়া পূর্ণ হওয়া। বিশ্বকাপ মানেই কারও স্বপ্ন ভেঙে খানখান হয়ে যাওয়া। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে লস অ্যাঞ্জেলেসে শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে অস্ট্রিয়াকে ৩-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে স্পেন। ৪৮ বছর আগে বিশ্বকাপে ২-১ গোলে হারার মধুর প্রতিশোধ নিয়েছেন লামিনে ইয়ামাল-মিকেল ওইয়ারজাবাল-পেদ্রো পোরোরা। ম্যাচে জোড়া গোলে সমস্ত আর্কলাইট শুষে নিয়েছেন মিকেল ওইয়ারজাবাল। অথচ এই ম্যাচেই এক ইতিহাস লিখলেন স্পেনের তেকাঠির নিচে দাঁড়ানো গোলরক্ষক উনাই সিমন।

অস্ট্রিয়ার বিপক্ষে পুরো ম্যাচে গোল হজম না করে বিশ্বকাপের ইতিহাসে টানা সর্বোচ্চ সময় ক্লিন শিট (অপরাজেয় থাকার) নতুন রেকর্ড গড়েছেন ২৯ বছর বয়সী গোলরক্ষক। বিশ্বকাপে এখনও পর্যন্ত টানা ৫১৯ মিনিট কোনও গোল হজম করেননি সিমন। আর এতেই ভেঙে দিয়েছেন ইতালির কিংবদন্তি ওয়াল্টার জেঙ্গার ৩৬ বছর পুরোনো রেকর্ড। ১৯৯০ বিশ্বকাপে জেঙ্গা টানা ৫১৭ মিনিট গোল না খেয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন। তালিকায় তিন নম্বরে রয়েছেন আর এক কিংবদন্তি ইংল্যান্ডের পিটার শিলটন। তিনি বিশ্বকাপের আসরে ৫০০ মিনিট অপরাজিত ছিলেন।

সিমনের ইতিহাস গড়ার যাত্রাপথ কেমন ছিল, একবার চোখ বুলিয়ে ঝালিয়ে নেওয়া যাক। চার বছর আগে ২০২২ সালে কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে জাপানের বিপক্ষে ৫১তম মিনিটে আও তানাকার শটের কাছে পরাস্ত হয়েছিলেন সিমন। তার পর থেকে বিশ্বকাপে প্রতিপক্ষের আর কেউ তাঁকে পরাস্ত করতে পারেননি। তেকাঠির নিচে বাধার পাহাড় হয়ে দাঁড়ানো সিমনকে পরাস্ত করে জালে বল জড়াতে পারেননি। জাপান ম্যাচের পর মরক্কোর বিপক্ষে শেষ ষোলোয় ১২০ মিনিট অপরাজিত ছিলেন। চলতি বিশ্বকাপে কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে ও অস্ট্রিয়ার বিপক্ষে একটিবারও পরাস্ত হননি। সব মিলিয়ে টানা ৫১৯ মিনিট অপরাজিত রয়েছেন সিমন। কবে তিনি পরাস্ত হন, তাই এখন দেখার।

আজকের রাশিফলঃ নতুন সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হবে, বাড়িতে বিয়ের সানাই বাজবে…

মেসিকে হারিয়ে গোল্ডেন বুট পেলেন এমবাপে, গোল্ডেন বলের মালিক রদ্রি

ফাইনালে লাল কার্ড দেখে লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা

মেসিদের কাঁদিয়ে ১৬ বছর বাদে বিশ্বকাপ জিতল স্পেন

লাল কার্ড এনজোর, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়