‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‌আসল তৃণমূল কংগ্রেস কারা তা জানতে ‘কালীঘাট তৃণমূল’ কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠাল জাতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় পাঠানো ওই নোটিশে আগামী ৬ জুলাই বিকেল সাড়ে পাঁচটার মধ্যে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীকেই নিজেদের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের রুদ্ধদ্বার বৈঠকের কয়েক ঘন্টার মধ্যেই ঘাসফুল শিবিরের দুই যুযুধান গোষ্ঠীর জবাব তলব করল নির্বাচন সদন।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারানোর পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া তৃণমূল কংগ্রেস ভেঙে তিন টুকরো হয়েছে। দল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার নেতৃত্বে সামিল হয়েছেন ঘাসফুলের প্রতীকে বিজয়ী ৬০ বিধায়ক। বাকি ২০ বিধায়ক থেকে গিয়েছেন মমতা শিবিরে। বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের সংসদীয় দলে আড়াআড়ি বিভাজন হয়েছে। কাকলি ঘোষ দস্তিদার-শতাব্দী রায়ের নেতৃত্বে ২০ সাংসদ দল ছেড়ে বেরিয়ে অখ্যাত ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া’য় নাম লিখিয়েছেন। ইতিমধ্যেই ঋতব্রতের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের তরফে দলের অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তৃণমূলের অ্যাকাউন্টে ৪৪০ কোটির বেশি টাকা গচ্ছিত রয়েছে তা আপাতত ফ্রিজ করার জন্য বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়রা।

তাঁরাই যে আসল তৃণমূল সেই দাবি নিয়ে এদিনই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেছিলেন বিক্ষুব্ধ গোষ্ঠীর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। বিধানসভার দলীয় সদস্যদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সমর্থনের বিষয়টি তুলে ধরছেন। ওই বৈঠকের পরেই ‘আসল তৃণমূল’ কারা তা নির্ধারণে  যুযুধান দুই গোষ্ঠীর জবাব তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন। মমতা ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পাঠানো নোটিসে জানতে চাওয়া হয়েছে, ‘কাদের হাতে রয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নিয়ন্ত্রণ?’ ৬ জুলাই বিকেল ৫টা ৩০ মিনিটের মধ্যে বিস্তারিত জবাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

 

 

আজকের রাশিফলঃ নতুন সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হবে, বাড়িতে বিয়ের সানাই বাজবে…

মেসিকে হারিয়ে গোল্ডেন বুট পেলেন এমবাপে, গোল্ডেন বলের মালিক রদ্রি

ফাইনালে লাল কার্ড দেখে লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা

মেসিদের কাঁদিয়ে ১৬ বছর বাদে বিশ্বকাপ জিতল স্পেন

লাল কার্ড এনজোর, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়