দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ইডির সামনে হাজিরা এড়ালেন কেসিআর কন্যা

হাজিরা এড়ানোয় কেসিআর কন্যার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেননি ইডি আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় সমন সত্বেও বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সামনে হাজির হলেন না তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা। হাজিরার পরিবর্তে দলের এক নেতার মাধ্যমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে বেশ কিছু নথিপত্র পাঠিয়ে দিয়েছেন ভার রাষ্ট্রীয় সমিতির নেত্রী। এদিন হাজিরা এড়ানোয় কেসিআর কন্যার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেননি ইডি আধিকারিকরা।

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারিতে ইতিমধ্যেই দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে ইডি ও সিবিআই। ওই কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতার। গত শনিবারই টানা নয় ঘন্টা ইডি আধিকারিকদের জেরার মুখে পড়েছিলেন তিনি। জেরা শেষে ফের তাঁকে বৃহস্পতিবার তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইডির সমনকে চ্যালেঞ্জ জানিয়ে চলতি সপ্তাহের শুরুতেই দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কে কবিতা। কোনও মহিলাকে ইডি দফতরে জেরা করা যায় না বলে দাবি করে ইডির কোনও আধিকারিককে তাঁর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছিলেন। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে আগামী ২৪ মার্চ মামলার শুনানি হওয়ার কথা। দেশের শীর্ষ আদালতে সমন সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে দাবি করে এদিন ইডির তলব এড়িয়েছেন কেসিআর কন্যা।

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী