ডিএ আন্দোলনকারীদের মঞ্চে অনশনে সামিল নওশাদ

শনিবার সকাল ৬টা নাগাদ ধর্মতলার (Dharmatala) অনশনমঞ্চে যোগ দেন ভাঙড়ের বিধায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় সরকারের হারে মহার্ঘভাতার (DA) দাবিতে রাজ্য সরকারি কর্মীদের একাংশ অনশন করছে। আন্দোলনকারীদের প্রতি সংহতি জানাতে শনিবার আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে একদিনের অনশনে বসলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawshad Siddique)।

শনিবার সকাল ৬টা নাগাদ ধর্মতলার (Dharmatala) অনশনমঞ্চে যোগ দেন ভাঙড়ের বিধায়ক। ডিএ আন্দোলনকারীদের দাবির সমর্থনে নিজেও অনশন শুরু করেন। সংবাদমাধ্যমকে নওশাদ বলেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তিনি নির্জলা উপবাস (Hunger Strike) করবেন। রাজ্য সরকারকে সমালোচনা করে ভাঙড়ের (Bhangar) বিধায়কের স্পষ্ট বার্তা, ডিএ দিলে আন্দোলন উঠবে। তাঁর কথায়, ‘ডিএ যদি না পাওয়া যায়, তাহলে এই আন্দোলন আরও ছড়িয়ে পড়বে। সরকারি কর্মীদের প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছে।’

অন্যদিকে শনিবার থেকে ডিএ আন্দোলনকারীরা ‘ডিজিটাল অসহযোগ’ (Digital Non-Cooperation) আন্দোলন শুরু করেছেন। কোনও সরকারি কাজে নিজেদের মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করবেন না বলেই জানিয়ে দিয়েছেন তাঁরা। এমনকি হোয়াটস্যাপে আসা সরকারি নির্দেশিকাও মানবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, প্রশাসনিক কাজের সমস্ত নির্দেশিকা অফিস টাইমে এবং অফিসের কম্পিউটারে পাঠাতে হবে। অফিস টাইমের বাইরে তাঁরা কোনও হোয়াটস্যাপ মেসেজও খুলে দেখবেন না।

উল্লেখ্য ডিএ আন্দোলনকারীদের অনশন শনিবার ৫০ দিন পেরিয়ে ৫১ দিনে পড়েছে। কেন্দ্রীয় হারে ডিএ এর দাবির পাসাপাশি তাঁরা বকেয়া ডেএ এর ও দাবি তুলেছেন। গত ১০ মার্চ ধর্মঘটে সামিল হয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা