মায়াপুরের ইসকন মন্দিরে গিয়ে পূজো দিলেন অখিলেশ সিং যাদব

Share:

নিজস্ব প্রতিনিধি,মায়াপুর: ইসকন মন্দির দর্শন করে খুশি উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ সিং যাদব। রবিবার বিকেলে নদিয়ার মায়াপুর(Mayapur) ইসকন মন্দিরে যান সমাজবাদি পার্টির নেতা অখিলেশ সিং যাদব(Akhilesh Singh Yadav)। সঙ্গে ছিলেন সমাজবাদী পার্টির নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী কিরণময় নন্দ। আজ মায়াপুর ইসকনে তাকে স্বাগত জানান ইসকন কর্তৃপক্ষ। সেখানে এসে প্রথমে তিনি বিশ্রাম নিয়ে পরে চন্দ্রোদয় মন্দিরে পুজা দেন এবং টি ও ভি পি মন্দির দর্শন করেন ।

আজ এই মন্দিরে এসে তিনি কোনো রাজনৈতিক কথা না বললেও তিনি বলেন, আমি প্রথম থেকেই ঠিক করেছিলাম পশ্চিমবঙ্গে আসলেই মায়াপুর ইসকন দর্শন করব, তাই এখানে দর্শন করতে আসলাম। খুব ভালো লাগলো এই মন্দির দর্শন করে। এই মন্দিরে ভক্তদের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করা হয়েছে । এত বড়ো মন্দির খুবই ভালো লাগছে এখানে এসে ।

ভগবানকে প্রতিদিন কি ধরনের পোশাক পরানো হবে কি জন্য কি ধরনের ফুল দিয়ে সাজানো হবে কি ধরনের ভোগ দেওয়া হবে তা যেভাবে প্রস্তুত করা হয়, তার তিনি ভুয়োসি প্রশংসা করেন। যদিও গো মাতার পুজার ব্যবস্থা ইসকনের(Iskon) পক্ষ থেকে করা হলেও বৃষ্টির(Rain) কারনে সেই গো- পুজা সম্ভব হয়নি। বেশ কিছুক্ষণ মন্দির প্রাঙ্গণে কাটিয়ে তিনি ফিরে যান।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের