থ্রিলার ছবির নামে ২.৬ প্রতারণা প্রযোজকের, থানায় দ্বারস্থ অভিনেতা দীপক তিজোরি

কিন্তু এরপরেই তিনি একের পর এক অজুহাত দিতে থাকেন এবং চেক বাউন্স হতে থাকে। মোহন প্রকল্পটি সম্পূর্ণও করেননি এবং ২.৬ কোটি টাকা ক্ষতি করেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের প্রথম সারির অভিনেতা দীপক তিজোরি। নব্বই দশক থেকেই বলিউডে দাপিয়ে অভিনয় করছেন তিনি। তবে আজকাল ক্যামেরার সামনে নয়, বরং ক্যামেরার পেছনে দেখা যায় তাঁকে। হ্যাঁ, অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দীপক তিজোরি। সম্প্রতি এক বিস্ফোরক কাণ্ডে সংবাদের শিরোনামে উঠে এলেন দীপক। প্রতারণার ফাঁদে পড়েছেন অভিনেতা-পরিচালক দীপক তিজোরি। Ani-সূত্র অনুযায়ী, তাঁর পরিচালিত ফিল্ম টিপ্পসির সহ-প্রযোজক মোহন নাদার তাঁর সঙ্গে প্রায় ২.৬ কোটি টাকা প্রতারণা করেছেন। ইতিমধ্যেই অভিযোগ নিয়ে মুম্বইয়ের আম্বোলি থানায় দ্বারস্থ হয়েছেন দীপিকা এবং একটি মামলা দায়ের করেছেন। দীপকের মতে, থ্রিলারটির সমর্থনে মোহন তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন। ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৪২০ এবং ৪০৬ ধারার অধীনে একটি মামলা দায়ের করেছেন দীপক। সূত্র অনুযায়ী, পুলিশ তদন্ত শুরু হয়েছে।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মোহনের কাছ থেকে টাকা ফেরত না পাওয়ায় ১০ দিন আগে দীপক লিখিত অভিযোগ দায়ের করেন প্রযোজকের বিরুদ্ধে। আম্বোলি পুলিশের সিনিয়র ইন্সপেক্টর বন্দোপন্ত বানসোডের কথায়, ‘অভিনেতা এবং অভিযুক্ত ২০১৯ সালে টিপ্পসি সিনেমার জন্য চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। এরপর অভিযুক্ত টাকা পরিশোধের জন্যে অভিনেতাকে যে চেকটি দিয়েছিলেন, তা বাউন্স হতে শুরু করে। আমরা মামলাটি তদন্ত করছি, এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।” অন্যদিকে দীপক অভিযোগে বলেছেন, “নাদার ২০১৯ সালের সেপ্টেম্বরে লন্ডনে শ্যুটিংয়ের জন্য টাকা নিয়েছিল৷ সে প্রতিশ্রুতি দেওয়ার পরেই তাঁকে অর্থ প্রদান করা হয়েছিল৷ ফিরে আসেন, কিন্তু এরপরেই তিনি একের পর এক অজুহাত দিতে থাকেন এবং চেক বাউন্স হতে থাকে। মোহন প্রকল্পটি সম্পূর্ণও করেননি এবং ২.৬ কোটি টাকা ক্ষতি করেছে।”

গত মাসে, বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ দীপকের অ্যাডভেঞ্চার থ্রিলার ফিল্ম টিপপসির একটি ঝলক শেয়ার করেন। ছবিতে দীপক তিজোরির পাশাপাশি আরও পাঁচজন অভিনেত্রী কাজ করছেন৷ দীপক মহেশ ভাটের ব্লকবাস্টার মিউজিক্যাল রোমান্টিক ফিল্ম আশিকির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। যা ১৯৯০ সালে মুক্তি পায়। অভিনয় ছাড়াও, তিনি ওপস, ফারেব, ফক্স এবং দো লাফজন কি কাহানি সহ বেশ কয়েকটি বলিউড চলচ্চিত্র পরিচালনা করেছেন। দীপক আসন্ন রোমান্টিক ছবি ইত্তার দিয়ে অভিনয়ে প্রত্যাবর্তন করছেন। 

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩