ঐশ্বর্য রজনীকান্তের বাড়িতে লাখ টাকার সোনা ও হিরের গহনা চুরি, সন্দেহের তালিকায় পরিচারিকা

ঐশ্বর্য গহনা চুরির অভিযোগ দায়ের করেছিলেন তেনামপেট থানায়। তাঁর অভিযোগ, তিনি শেষবার ২০১৯ সালে গহনাগুলি দেখেছিলেন যখন তিনি সেগুলি তার বোন সৌন্দর্যের বিয়েতে পরেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চুরি হয়েছে তামিল সুপারস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বর্য রজনীকান্তের চেন্নাইয়ের বাড়িতে। তারকাদের জীবনে ঝামেলার শেষ নেই, সর্বদা সতর্কতা বজায় রাখতে হয়। নয়তো পান থেকে চুন খসলেই বিপদ! যাইহোক, রিপোর্ট বলছে, ইতিমধ্যেই রজনীকান্তের বড় মেয়ে তথা ধনুশের প্রাক্তন স্ত্রী ঐশ্বর্য তেনামপেট পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জানিয়েছেন, চেন্নাইয়ে তাঁর বাড়ির আলমারির লকার থেকে ৬০ টি স্বর্ণ ও হীরার গয়না নিখোঁজ। মূল্যবান জিনিসগুলির মূল্য প্রায় ৩.৬০ লক্ষ টাকা। যেগুলি তিনি ২০১৯ সালে তাঁর বোন সৌন্দর্যের বিয়েতে ব্যবহার করেছিলেন।

ঐশ্বর্যর করা এফআইআর অনুযায়ী, ঐশ্বর্য তাঁর গয়নাগুলি আলমারির লকারে রেখেছিলেন এবং সেই সম্পর্কে একমাত্র অবগত ছিলেন তাঁর বাড়ির কয়েকজন চাকর। তেনাম্পেট পুলিশ আইপিসির ৩৮১ ধারার অধীনে একটি মামলা দায়ের করেছেন এবং অবিলম্বে তদন্ত শুরু করেছে। ঐশ্বর্য রজনীকান্ত বর্তমানে তাঁর আসন্ন ছবি লাল সালামের শুটিং নিয়ে ব্যস্ত। শুটিংয়ের জন্য তামিলনাড়ুর বিভিন্ন শহরে ঘুরে বেড়াতে হচ্ছে তাঁকে। তবে ফেব্রুয়ারী মাসে, ঐশ্বর্য গহনা চুরির অভিযোগ দায়ের করেছিলেন তেনামপেট থানায়। তাঁর অভিযোগ, তিনি শেষবার ২০১৯ সালে গহনাগুলি দেখেছিলেন যখন তিনি সেগুলি তার বোন সৌন্দর্যের বিয়েতে পরেছিলেন। বিয়ের পরে, সে তাঁদের একটি লকারে রেখে দিয়েছিলেন। এরপর ২০২১ সালে লকারটি তিনটি জায়গায় স্থানান্তরিত করা হয়েছিল।

২০২১ সালের ২১ আগস্ট, সিআইটি নগরে তাঁর প্রাক্তন স্বামী ধনুশের ফ্ল্যাটের অন্যান্য পরিবারের জিনিসপত্রের সঙ্গে লকারটিকেও স্থানান্তরিত করেন। এটি পরে ২০২১ সালের সেপ্টেম্বরে, চেন্নাইয়ের সেন্ট মেরি রোডে তাঁর অ্যাপার্টমেন্টে স্থানান্তরিত হয়। এরপর ২০২২ সালের এপ্রিল মাসে উল্লিখিত লকারটি তাঁর পোস গার্ডেনের বাসভবনে স্থানান্তরিত করা হয়। ঐশ্বর যখন চলতি বছরের ১০ ফেব্রুয়ারী লকারটি খুলেছিলেন, তখন তিনি দেখতে পান, তাঁর বিয়ের কিছু গহনা অনুপস্থিত। হীরার সেট, অ্যান্টিক সোনার টুকরো, নবরত্নম সেট, চুড়ি এবং প্রায় ৬০ টি সোনার গয়না অনুপস্থিত। ঐশ্বর্যর অভিযোগ, এই ঘটনায় তিনি তাঁর গৃহকর্মী, ঈশ্বরী, লক্ষ্মী এবং তাঁর ড্রাইভার ভেঙ্কটকে সন্দেহ করছেন, যারা প্রায়শই সেন্ট মেরি’স রোডে তাঁর অ্যাপার্টমেন্টে বেড়াতে যেতেন। তিনি পুলিশকে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট