গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ওড়িশার বিখ্যাত ডিজে অ্যাজেক্স, প্রেমিকার ব্ল্যাকমেলের শিকার

গত ১৫ দিন ধরে তাঁর গার্লফ্রেন্ডের কারণে আজেক্স মানসিক চাপের মধ্যে ছিল। আমার পরামর্শ সত্ত্বেও, এসে তাঁর বান্ধবীকে ১৫,০০০ টাকা দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন দুনিয়ায় একের পর এক দুর্ঘটনা কাবু করছে গোটা দেশবাসীকে। অকালেই প্রাণ হারাচ্ছেন তরুণ প্রজন্ম। গতবছরের শেষে টেলিভিশন অভিনেত্রী তুনিশা শর্মার আকস্মিক আত্মহত্যাতে কেঁপে ওঠে গোটা দেশ। ২৪ ডিসেম্বর অভিনেত্রীর আকস্মিক মৃত্যুর কারণ এখনও তদন্তাধীনে। এর রেশ কাটতে না কাটতেই ফের বিপাকে বিনোদন মহল। এবার একইভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন ওড়িশার জনপ্রিয় ডিজে, অক্ষয় কুমার ওরফে ডিজে অ্যাজেক্স। তিনি স্নেহময়ভাবে “স্মাইলিং ডিজে” নামেই পরিচিত।

১৮ মার্চ শনিবার, ওড়িশার ভুবনেশ্বরে অ্যাজেক্সকে বাড়ি থেকেই মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর পরিবারের সদস্যরা তাঁকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত অ্যাজেক্সকে ক্যাপিটাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবারের সদস্যদের মতে, শহরে যখন বজ্রপাত হয় তখন অ্যাজেক্স তাঁর ঘরে ছিলেন। দীর্ঘক্ষণ বের না হলে রাত ১০টার দিকে তাঁর খোঁজ খবর না আসায় তাঁকে পরিবারের লোকজন ডাকতে যান। সাড়া না মেলায় শেষমেশ তাঁরা দরজা ভেঙে ডিজে অ্যাজেক্সকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

ডিজে-এর বন্ধু অভিযোগ করেছে যে, আজেক্সের বান্ধবী অন্য একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন এবং তাঁরা তাঁকে ব্ল্যাকমেইল করছিল। এরপরেই তিনি পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩০৬ (আত্মহত্যায় প্ররোচনা) এবং ৩৪ (সাধারণ উদ্দেশ্য) ধারায় মামলা দায়ের করেছিলেন। তাঁর মৃত্যুতে ত্রিকোণ প্রেমের রেশ টেনেছে পরিবারের লোকজন। ডিজের বন্ধুর কথায়, “গত ১৫ দিন ধরে তাঁর গার্লফ্রেন্ডের কারণে আজেক্স মানসিক চাপের মধ্যে ছিল। আমার পরামর্শ সত্ত্বেও, এসে তাঁর বান্ধবীকে ১৫,০০০ টাকা দিয়েছে। সে তার বান্ধবীর জন্য একটি স্কুটি কেনারও পরিকল্পনা করছিলেন।” আজেক্সের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে, খারাবেলা নগর পুলিশ বিষয়টির তদন্ত শুরু করে। তাঁর পরিবার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছেন। পুলিশ ডিজে অ্যাজেক্সের সব মোবাইল ফোন জব্দ করেছে। ডিজের বান্ধবী এবং তাঁর বন্ধুকে থানায় ডাকা হয়েছে। আজ, ২০ মার্চ তাঁদের বক্তব্য রেকর্ড করা হবে। অ্যাজেক্স প্রায় দশ বছর ধরে ডিজে হিসেবে কাজ করছেন। ইনস্টাগ্রামে তাঁর ৯০ হাজারের বেশি ফলোয়ার রয়েছে। ময়না তদন্তের জন্য তাঁর মরদেহ ভুবনেশ্বরের মর্গে রাখা হয়েছে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট