ধর্মঘট করলেই কঠোর ব্যবস্থা, কেন্দ্রীয় সরকারি কর্মীদের হুমকি মোদি সরকারের

কর্মীবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রকের তরফে কেন্দ্রীয় সরকারের দফতরের সমস্ত সচিবদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রতিবাদ বা ধর্মঘটে অংশ নিলেই কেন্দ্রের সরকারি কর্মীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। কর্মচারিদের হুঁশিয়ারি দিল কেন্দ্রের মোদি সরকার। পুরাতন পেনশন প্রথা (ওপিএস) ফিরিয়ে আনার দাবিতে সারা দেশে ন্যাশনাল জয়েন্ট কাউন্সিল অফ অ্যাকশন (National Joint Council of Action) জয়েন্ট ফোরাম ফর রিস্টোরেশন অফ ওল্ড পেনশন স্কিমের ব্যানারে (Joint Forum for Restoration of old pension scheme (OPS)) আন্দোলনে নামার পরিকল্পনা নিয়েছে। সেই আবহে কেন্দ্রের তরফে এই নির্দেশিকা জারি করা হল।

কর্মীবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রকের তরফে কেন্দ্রীয় সরকারের দফতরের সমস্ত সচিবদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, সরকারি কর্মচাররিরা গণহারে ক্যাজুয়াল ছুটি বা যে কোনও ধরণের ধর্মঘটে অংশ নেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, ‘কর্মচারীদের ধর্মঘটে যাওয়ার ক্ষমতা দেওয়ার কোনও বিধিবদ্ধ নিয়ম নেই৷ সুপ্রিম কোর্টও বেশ কয়েকটি মামলায় জানিয়েছিল যে ধর্মঘটে যাওয়া একটি গুরুতর নিয়ম লঙ্ঘন। সরকারী কর্মচারিদের নিয়ম লঙ্ঘনকে আইন অনুযায়ী মোকাবিলা করতে হবে।’ যদি কোনও কর্মী ধর্মঘটে বা প্রতিবাদে সামিল হন তাহলে কড়া শাস্তির মুখোমুখি হবেন। এমনকি বেতনও কেটে নেয়া হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য রাজ্য সরকারি কর্মীরা বাংলায় কেন্দ্রীয় হারে ডিএ এর দাবিতে কাজকর্ম শিকেয় তুলে দিয়ে অনশন ধর্মঘটে সামিল হচ্ছেন। যেখানে মদত জোগাচ্ছে রাজ্য বিজেপির নেতারা। উল্টো চিত্র কেন্দ্র সরকারের ক্ষেত্রে। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে কর্মীদের প্রতি সংবেদনশীল সেখানে কেন্দ্রের এমন নির্দেশের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন অনেকে।

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের