অবশেষে বিচ্ছেদের কথা প্রকাশ্যে জানালেন ইমরান খানের প্রাক্তন অবন্তিকা

তাঁরা একে অপরের সঙ্গ উপভোগ করছে। তিনি এমন একজন ব্যক্তি যিনি অতীতকে বিশ্বাস করেন না, বর্তমান ও ভবিষ্যতকে বিশ্বাস করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনয় থেকে বহুদিন ধরে দূরে রয়েছেন আমির খানের ভাইপো ওরফে অভিনেতা ইমরান খান। লাইমলাইট থেকেও তাই দূরে রয়েছেন তিনি। যাই হোক, অভিনয়ে খুব একটা ভাল পারফরম্যান্স ছিলনা তাঁর, শুরুতেই একাধিকবার হোঁচট খেয়েছেন তিনি। তাই হয়তো অভিনয় ছাড়ার সিদ্ধান্ত। অভিনেতা ব্যক্তিগত জীবনেও হ্যাপি নয়। ২০২০ সালেই স্ত্রী অবন্তিকার সঙ্গে আলাদা হয়ে গিয়েছেন ইমরান খান। যদিও সেই বিষয়টি কখনই সর্ব সম্মুখে আনেননি অভিনেতা। ২০১৯ সাল থেকেই তাঁদের বিচ্ছেদের গুজব চলছে।২০২০ সালে, অবন্তিকা বিয়ে এবং তাঁদের বিবাহবিচ্ছেদ সম্পর্কে একটি গোপন পোস্ট শেয়ার করেছিলেন। যা নিশ্চিত করেছিল তাঁদের সম্পর্ক ভাল নেই।

আজ অবন্তিকা আবারও তাঁর ইনস্টাগ্রামে গিয়ে বিবাহবিচ্ছেদ নিয়ে আরও একটি উস্কানিমূলক পোস্ট করলেন। যেখানে স্পষ্ট, তাঁদের বিচ্ছেদ অনেকদিন আগেই হয়ে গিয়েছে। অবন্তিকা বর্তমানে মালিক সাহেব সিং লাম্বার সঙ্গে ডেট করছেন। তাঁদের একটি ঘনিষ্ঠ বন্ধু সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, “অবন্তিকা সত্যিই খুশি। তাঁরা একে অপরের সঙ্গ উপভোগ করছে। তিনি এমন একজন ব্যক্তি যিনি অতীতকে বিশ্বাস করেন না, বর্তমান ও ভবিষ্যতকে বিশ্বাস করেন। অবন্তিকা এবং সাহেব সাধারণ বন্ধুদের মাধ্যমে তাঁদের ডেটিং শুরু করেন। অন্যদিকে সম্প্রতি অভিনেত্রী লেখা ওয়াশিংটনের সঙ্গে দেখা মিলেছে ইমরান খানের।

ইমরান খান এবং অবন্তিকার সম্পর্ক

ইমরান খান এবং অবন্তিকা মালিক ২০১১ সালে গাঁটছড়া বাঁধেন এবং ২০১৪ সালের জুনে তাঁদের প্রথম সন্তান, ইমারার জন্ম হয়। বিয়ের আগে, ইমরান খান এবং অবন্তিকা দীর্ঘদিন ধরে ডেটিং করছিলেন।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট