১৮ বছর পর দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রেখেই নজির গড়লেন শিল্পা

এই শুভ দিনে আমি আপনাদের সঙ্গে কেডির যুদ্ধক্ষেত্রের এক নতুন চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। ওর নাম সত্যবতী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৮ বছর পর দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখলেন অভিনেত্রী শিল্পা শেট্টি। তবে কি বলিউডকে বিদায় জানালেন অভিনেত্রী। ক্যারিয়ারের নতুন মোড়ক অভিনেত্রীর। যদিও আজকাল বলিউডের অনেকে অভিনেত্রী দক্ষিণে ঘেঁষছেন। দক্ষিণী অভিনেত্রীরাও বলিউডে জায়গা করে নিয়েছেন। যেমন, আলিয়া ভাট, ম্রুণাল, রকুলপ্রীত, জাহ্নবী কাপুর একাধিক অভিনেত্রী ইতিমধ্যেই দক্ষিণে নাম লিখেছেন। অন্যদিকে রশ্মিকা, পূজা হেগড়ে-সহ একাধিক দক্ষিণী অভিনেত্রী বলিউডে তাঁদের পসার বিস্তার করেছে। যাই হোক, এবার দক্ষিণী নাম লেখালেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী।

যদিও তিনি কেরিয়ারের শুরুতে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন, কিন্তু বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার পর আর দক্ষিণে মুখ ঘোরায়নি। এবার দীর্ঘ ১৮ বছর পর দক্ষিণী ছবিতে পা রাখলেন অভিনেত্রী। শেষ বার তাঁকে দেখা গিয়েছিল ডি রাজেন্দ্র বাবু পরিচালিত কন্নড় ভাষার ‘অটো শঙ্কর’ ছবিতে । এই সিনেমায় অভিনেতা উপেন্দ্রর সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। এরপর পেরিয়ে গেছে ১৮ বছর। খুব শিগগিরই ধ্রুব সারজা অভিনীত ‘কে ডি: দ্য ডেভিল’ ছবিতে দেখা যাবে শিল্পাকে। বুধবার ছবিতে অভিনেত্রীর প্রথম লুক প্রকাশ্যে আসে। ছবিতে শিল্পার চরিত্রের নাম সত্যবতী।

নিজের লুকটি সমাজমাধ্যমে শেয়ার করে শিল্পা লিখেছেন, ‘এই শুভ দিনে আমি আপনাদের সঙ্গে কেডির যুদ্ধক্ষেত্রের এক নতুন চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। ওর নাম সত্যবতী। দুটো সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ লড়াই হয় এবং সব যুদ্ধেই একজন সত্যবতীর প্রযোজন আছে। নতুন এই চরিত্র নিয়ে আমি খুবই উৎসাহী’।তবে ‘কেডি: দ্য ডেভিল’ ছবির বিষয় নিয়ে এখনও তেমন তথ্য প্রকাশ্যে আনেননি নির্মাতারা। তবে সূত্রের দাবি, সত্তরের দশকে বেঙ্গালুরুর একটি বাস্তব ঘটনার প্রেক্ষাপটে সাজানো হয়েছে এই ছবি। ছবিতে বলিউড তারকা হিসেবে রয়েছেন সঞ্জয় দত্তও।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট