জল্পনা শেষ, শুরু হচ্ছে ‘জি লে জারা’র শুটিং, লোকেশন খুঁজতে কোথায় গেলেন ফারহান

সোনার সন্ধান করছি।" তিনি হ্যাশট্যাগগুলিতে জুড়েছেন, স্কাউট, জি লে জারা এবং রাজস্থান৷

Share:

নিজস্ব প্রতিনিধি: একসঙ্গে তিনজন সুপারস্টার নায়িকার দেখা পাওয়ার কথা, সেই আশা নিয়েই প্রায় দুবছর ধরে অপেক্ষা করছেন অনুরাগীরা। এদিকে জি লে জারা ঘোষণার দুই বছর হতে চলল, কিন্তু কবে শুরু হবে এই ছবির শুটিং। আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ এবং প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে বাঁধার কথা এই ছবির কাহিনী। কিন্ত কই তাঁরা!

এর মধ্যেই তিন নায়িকার জীবনেও অনেক বদল এসেছে। আলিয়া মা হয়েছেন, প্রিয়াঙ্কা চোপড়া সারোগেসির মাধ্যমে মা হয়েছেন। ওইদিকে ক্যাটরিনা কাইফও নতুন সংসার বেঁধেছেন। গতবছরে ছবির শুটিংয়ের কথা থাকলেও আলিয়ার প্রেগন্যান্সির কারণে ডিলে হয়ে যায়। তবে এখন সব ঠিকঠাক, পরিস্থিতি নর্ম্যাল, তাহলে কি এখন শুটিং শুরু হতে পারে জি লে জারার। আভাস দিলেন ছবির নির্মাতা ফারহান আখতার। ইতিমধ্যেই লোকেশন খোঁজা শুরু হয়েছে। চলচ্চিত্র নির্মাতা-অভিনেতা ফারহান আখতার সম্প্রতি নিজের একটি ছবি শেয়ার করে তাঁর আসন্ন ছবি জি লে জারা-এর কথা প্রকাশ্যে এনেছেন। তিনি রাজস্থানে লোকেশন খোঁজা শুরু করেছেন। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে গিয়ে, ফারহান একটি মরুভূমিতে দাঁড়িয়ে ছবি পোস্ট করেছেন। দূর থেকে ক্লিক করা ছবিটিতে দেখা গিয়েছে, ফারহান ক্যামেরার দিকে পিছন করে দূরের দিকে তাকিয়ে আছেন।

ছবিতে, ফারহান একটি জ্যাকেট, শর্টস এবং বুট পরে আছেন। পোস্টটির ক্যাপশনে লিখেছেন, “সোনার সন্ধান করছি।” তিনি হ্যাশট্যাগগুলিতে জুড়েছেন, স্কাউট, জি লে জারা এবং রাজস্থান৷  

পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে আলিয়া ভাট বলেছেন, “ক্যান্ট ওয়াইটটট (হার্ট হ্যান্ড ইমোজি)।” রিতেশ সিধওয়ানি বলেছেন, “এবং তিনি পরিচালকের চেয়ারে ফিরে এসেছেন (হাত তুলে ইমোজি)।” আর এই ছবি ভাইরাল হতেই উত্তেজিত ভক্তরা জানিয়েছেন, “অবশেষে, আমি এই ছবির জন্য অপেক্ষা করতে পারছি না।” জি লে জারা এক দশক পর ফারহানের পরিচালনায় প্রত্যাবর্তনকে চিহ্নিত করছে। এই চলচ্চিত্র নির্মাতা সর্বশেষ শাহরুখ খানের ডন 2 পরিচালনা করেছিলেন। 

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা