WPL 2023 FINAL: দিল্লিকে হারিয়ে মহিলাদের আইপিএলে চ্যাম্পিয়ান মুম্বই

মুম্বইকে জেতাতে বিশেষ অবদান রেখেছেন নাট স্কিভার ব্রান্ট, হেইলি ম্যাথাউজরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রুদ্ধশ্বাসকর ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে মহিলাদের প্রথম আইপিএলে চ্যাম্পিয়ান হলো মুম্বই ইন্ডিয়ান্স। রবিবার মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৩১ রান তোলে দিল্লি। জবাবে ব্যাট করতে নেমে তিন বল বাকি থাকতেই তিন উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে জয় হাসিল করে হরমনপ্রীত কাউররা। জয়ের পিছনে বিশেষ অবদান রেখেছেন মুম্বইয়ের টপ অর্ডার ব্যাটার নাট স্কিভার ব্রান্ট (অপরাজিত ৬০)।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং। শুরুতে মুখ থুবড়ে পড়লেও শেষ লগ্নে শিখা পাণ্ডে ও রাধা যাদবের অবিশ্বাস্য ব্যাটিংয়ের দৌলতে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৩১ রান তোলে দিল্লি ক্যাপিটালস। জয়ের জন্য ১৩২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই বিপদে পড়ে মুম্বই। দলের স্কোর যখন ১৩ তখন  রাধা যাদবের বলে সাজঘরে ফেরেন ষষ্ঠিকা ভাটিয়া (৪)। চতুর্থ ওভারে বল করতে এসে হেইলি ম্যাথুজকে ফেরান জেস জোনাসেনে (১২ বলে ১৩)। এর পরে তৃতীয় উইকেট জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান নাট স্কিভার ব্রান্ট ও মুম্বই অধিনায়ক হরমনপ্রীত কাউর। দেখেশুনে খেলতে থাকেন দুজনে। ১০ ওভার শেষে মুম্বইয়ের রান দাঁড়ায় ২ উইকেটে ৫১।

তার পরেই দিল্লির বোলারদের পাল্টা আক্রমণে যান ব্রান্ট ও হরমনপ্রীত কাউর। হাত খুলে মারতে থাকেন। দুজনের জুটিতে ৫৪ বলে অর্ধশতরান পূর্ণ হয়। দীর্ঘ সময় ধরে দুই ব্যাটসম্যানকে আউট না করতে পেরে ক্রমশই হতাশ হয়ে পড়েন মেগ ল্যানিংয়ের মেয়েরা। ১৫ ওভার শেষে মুম্বইয়ের রান দাঁড়ায় দুই উইকেটে ৮৭। শেষ পাঁচ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৪৫ রান।  ১৭তম ওভারের প্রথম বলে তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে শিখা পাণ্ডের ছোড়া বলে রান আউট হয়ে সাজঘরে ফেরেন মুম্বই অধিনায়ক হরমনপ্রীত কাউর (৩৭ বলে ৩৯ রান)। ওই ওভারেই অবশ্য ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় মুম্বই। জোনাসেনের বল মাঠের বাইরে পাঠিয়ে ৫২ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন ব্রান্ট। শেষ দুই ওভারে মুম্বইয়ের জয়ের জন্য দরকার ছিল ২১ রান। ১৯তম ওভারে জোনাসেনের ওভারে ১৬ রান তুলে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন ব্রান্ট ও অ্যামেলিয়া কের। শেষ পর্যন্ত তিন বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই। ব্রান্ট (৫৫ বলে ৬০) ও কের (৮ বলে ১৪) অপরাজিত থাকেন।

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক