‘হয় ইমরান খান খুন হবেন, না হলে….’ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক মন্তব্যে শোরগোল

রানা সানাউল্লাহের মন্তব্যকে হাতিয়ার করে পাল্টা আক্রমণে নেমেছে পিটিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: প্রধানমন্ত্রীর কুর্সি হারানোর পর থেকেই প্রাণনাশের আশঙ্কা জানিয়ে চলেছেন পাকিস্তান তেহরিক ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। এমনকী দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালকে চিঠি পাঠিয়ে নিরাপত্তাও চেয়েছেন তিনি। তাঁর আশঙ্কা যে অমূলক নয়, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তথা কুখ্যাত ড্রাগ মাফিয়া রানা সানাউল্লাহের মন্তব্যেই তা পরিস্কার। দেশের একটি টিভি চ্যানেলকে একান্ত সাক্ষা‍ৎকার দিতে গিয়ে পাক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘দেশে অরাজকতা সৃষ্টি করেছেন ইমরান খান। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে হয় তিনি খুন হবেন, না হলে আমরা থাকব না।’ সানাউল্লাহের ওই বিস্ফোরক বেফাঁস মন্তব্য নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জনপ্রিয়তা যেভাবে দিন দিন বেড়ে চলেছে তাতে তাঁকে দেশের রাজনীতি থেকে না সরাতে পারলে যে তাঁদের অস্তিত্ব থাকবে না তাও খুল্লামখুল্লাভাবে স্বীকার করেছেন পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) এর অন্যতম শীর্ষ নেতা সানাউল্লাহ। তাঁর কথায়, ‘রাজনীতির আঙিনায় যতদিন ইমরান খান থাকবেন ততদিন দেশে শান্তি ফিরবে না। পিটিআই চেয়ারম্যান পরিস্থিতি যে পর্যায়ে নিয়ে গিয়েছেন তাতে হয় পাকিস্তানের রাজনীতিতে পিটিআই থাকবে, না হলে পিএমএল (এন)। হয় তাঁকে (ইমরান খান) খুন হতে হবে, না হলে আমরা মুছে যাব।’

দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বিস্ফোরক মন্তব্যকে হাতিয়ার করেছে ইমরান খানের দল পিটিআইয়ের নেতারা। প্রাক্তন মন্ত্রী তথা ইমরান ঘনিষ্ঠ ফাওয়াদ চৌধুরী সাংবাদিকদের বলেছেন, আমরা দীর্ঘদিন ধরেই বলছি, নিজেদের পথের কাঁটা সরাতে ইমরান খানকে খুন করতে চাইছে দেশের বর্তমান সরকার। খোদ স্বরাষ্ট্রমন্ত্রীই সেই বক্তব্যে সিলমোহর দিয়েছেন।

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য