আকাঙ্খার থেকে ৫ কোটি ধার গায়ক সমর সিং-এর, ফেরৎ চাওয়ার কারণেই কি মৃত্যু অভিনেত্রীর

এটি একটি স্বল্প বাজেটের ছবি এবং আকাঙ্ক্ষার চুক্তিবদ্ধ হওয়ার পর আমরা আনন্দিত হয়েছিলাম। আমরা ২৫ মার্চ নটি ইমলি এলাকায় একটি ছবির শুটিং শুরু করেছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকালকেই প্রয়াত হয়েছেন জনপ্রিয় ভোজন নায়িকা আকাঙ্ক্ষা দুবে। হোটেলের ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ। তাঁর মৃত্যুর খোঁজ মিলতেই তছনছ হয়ে যায় গোটা দেশ। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও যে মানুষ ইনস্টাগ্রাম, ফেসবুক লাইভে আসতে পারে এই মানুষের আচমকা মৃত্যু সত্যিই ঘুম কেড়ে নেয় ভোজপুরি ইন্ডাস্ট্রির লোকজনদের। তবে আকাঙ্ক্ষার মৃত্যু কি সত্যিই আত্মহত্যা নাকি খুন? এই নিয়েই শুরু হয়েছে জটলা। পুলিশ তদন্ত শুরু করার একদিন পরেই গায়ক সমর সিং এবং তাঁর ভাই সঞ্জয় সিং-এর বিরুদ্ধে ‘আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার’ অভিযোগে মামলা দায়ের করা হয়। আকাঙ্ক্ষার মা মধু দুবে সারনাথ থানায় ৩০৬ ধারায় তাঁদের বিরুদ্ধে FIR দায়ের করেন। তাঁর মেয়ের মৃত্যুর জন্য সমর এবং সঞ্জয়কে দায়ী করে মধু বলেন, “আকাঙ্ক্ষা গত তিন বছর ধরে সমরের সঙ্গে কাজ করেছিল কিন্তু সে তাঁকে একটি পয়সা দেয়নি। সমরের কাছ থেকে অভিনেত্রী প্রায় ৫ কোটি টাকা পাবেন, আকাঙ্ক্ষা যখনই তাঁর কাছে টাকা চাইত, সমর তাঁকে নির্যাতন করত এবং মারধর করত। এমনকী যখনই সে অন্য শিল্পীদের সঙ্গে কাজ করার চেষ্টা করত তখনই সে তাঁকে হয়রান করত।”

এই প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ কমিশনার সন্তোষ কুমার সিং বলেন, “মধু দুবের অভিযোগের ভিত্তিতে সমর ও সঞ্জয়ের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। আকাঙ্ক্ষার মৃতদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে এবং চিকিৎসকদের একটি প্যানেল গঠন করা হয়েছে। প্রাথমিক ভাবে, এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। কারণ রবিবার সকালে পুলিশ তাঁর দরজা খুললে অভিনেত্রীর ঘরটি ভেতর থেকে তালাবদ্ধ পাওয়া যায়।” এদিকে রবিবারই মুক্তি পেয়েছে আকাঙ্ক্ষার নতুন মিউজিক অ্যালবাম। আকাঙ্ক্ষা আদেউ আত্মহত্যা নাকি খুন হয়েছেল নাকি বহিরাগত জড়িত রয়েছে, সবটাই পোস্টমর্টেম রিপোর্টে বিশ্লেষণ করা হবে। এর আগে মুম্বই থেকে বারাণসী পৌঁছে সরাসরি সারনাথ থানায় পৌঁছন আকাঙ্ক্ষার মা।

তিনিই তাঁর মেয়ের মৃত্যুর জন্য সমর ও সঞ্জয়কে দায়ী করেন। মধুর অভিযোগ, “সমর প্রতি অ্যালবামের জন্য তাঁকে ৭০,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আকাঙ্খা বেশ কয়েকটি অ্যালবামে কাজ করেছেন এবং অভিনয়ও করেছেন। সমরের পাওনা ৫ কোটি টাকার বেশি হয়ে গেছে, কিন্তু তিনি এক টাকাও পরিশোধ করেননি। লখনউতে বসবাসকারী সঞ্জয় তাঁর নতুন গাড়ি আকাঙ্ক্ষাকে দেখিয়ে ছিলেন এবং তাঁকে তিরস্কার করে বলেছিলেন যে, গাড়িটি অন্যের আয় দিয়ে কেনা হয়েছিল।

এরপরেই বিরক্ত হয়ে সঞ্জয় তাঁকে ২১ শে মার্চ হুমকি দেয় অপহরণ এবং হত্যা করার। আকাঙ্ক্ষা বস্তিতে শুটিংয়ে ব্যস্ত ছিলেন তখন ফোনে সঞ্জয়ের হুমকি পাওয়া যায়। মধু বলেছিলেন যে, তিনি সঞ্জয়ের হুমকি সম্পর্কে সচেতন ছিলেন। “জন্মদিনের পার্টিতে যাওয়ার আগে শনিবার, আমি যখন সকালে ফোনে আকাশের সঙ্গে কথা বলেছিলাম। সে আমার কল ধরল না, আমি ভেবেছিলাম সে ঘুমাচ্ছে এবং রবিবার সকালে আমি তাঁর মৃত্যুর খবর পাই। আমার পরিচিত ভোজপুরি ইন্ডাস্ট্রির সবাই খবর পাওয়ার পর আমাকে ফোনে কল করেছিল, কিন্তু সমর বলেনি। যদি সে (সমর) দোষী না হয়, তাহলে সে কেন আকাঙ্ক্ষার মৃত্যুর পর পলাতক”। মধু বলেছেন, আকাঙ্ক্ষার বিচার না পাওয়া পর্যন্ত তিনি বাড়ি ফিরবেন না কারণ তাঁর মেয়েই একমাত্র ভরসা।

রবিবার সকালে শহরের সারনাথ এলাকার সুমেন্দ্র রেসিডেন্সি হোটেলের কক্ষে আকাঙ্ক্ষা কে মৃত অবস্থায় পাওয়া যায়। রবিবার সকাল ১০টায় পুলিশ তাঁর হোটেল রুমের দরজা ভেঙ্গে তাঁর গলায় দুপাট্টা জড়ানো অবস্থায় বিছানায় তাঁর লাশ পাওয়া যায়। এদিকে শনিবার রাত ২.২৫ টায় অভিনেত্রী কাঁদতে কাঁদতে ইনস্টাগ্রামে লাইভ ছিলেন। ইনস্টাগ্রামে তাঁর 1.7 মিলিয়ন ফলোয়ার ছিল। আসন্ন ভোজপুরি ছবি ‘লায়ক হু..নালায়ক না’-এর অন্যান্য ক্রু মেম্বারদের সঙ্গে ২৪ মার্চ হোটেলে এসেছিলেন আকাঙ্ক্ষা। পরিচালক নীরজ শ্রীবাস্তব বলেছেন, “এটি একটি স্বল্প বাজেটের ছবি এবং আকাঙ্ক্ষার চুক্তিবদ্ধ হওয়ার পর আমরা আনন্দিত হয়েছিলাম। আমরা ২৫ মার্চ নটি ইমলি এলাকায় একটি ছবির শুটিং শুরু করেছি। রবিবার সকাল থেকে আকাঙ্ক্ষার শটের শিডিউল ছিল। কিন্তু, শুটিং শুরুর আগেই আমরা তাঁর মৃত্যুর খবর, অত্যন্ত দুর্ভাগ্যজনক ছিল।”

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট