সাংসদ না হয়েও দুই বছরের বেশি সরকারি বাংলোয় ‘বিজেপি বান্ধব’ গুলাম নবি আজাদ

২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি রাজ্যসভার সাংসদ পদের মেয়াদ শেষ হয়েছিল গুলাম নবি আজাদের।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নজিরবিহীন ত‍ৎপরতায় রাহুল গান্ধির সাংসদপদ খারিজ করার পরে তাঁকে সরকারি বাংলো থেকে উচ্ছেদের নোটিশ ধরিয়েছে লোকসভার হাউস প্যানেল। আগামী ২৩ এপ্রিলের মধ্যে ১২ তুঘলক লেনের বাংলো খালির নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাহুল পাল্টা চিঠি দিয়ে জানিয়েছেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলো ছাড়বেন তিনি।’ সাংসদ পদ না থাকার কারণে যেখানে রাহুলকে এক মাসের মধ্যে বাংলো ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে সাংসদ না হওয়া সত্বেও গত দুই বছরের বেশি সময় দিল্লিতে সরকারি বাংলোতে বহাল তবিয়তে রয়েছেন ‘মোদি গোলাম’ এবং গান্ধি পরিবারের কট্টর সমালোচক গুলাম নবি আজাদ।

২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি রাজ্যসভার সাংসদ পদের মেয়াদ শেষ হয়েছিল কাশ্মীরি নেতার। কংগ্রেসে থাকাকালীনই বিজেপি শীর্ষ নেতাদের সঙ্গে গোপন বোঝাপড়া করেছিলেন বলে গুলাম নবির বিরুদ্ধে অভিযোগ। সেই গোপন বোঝাপড়া ধরা পড়তেই গান্ধি পরিবারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। তিনি রাজ্যসভা থেকে বিদায় নেওয়ার সময়ে বান্ধব হারানোর ব্যথায় কেঁদেও ফেলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পূর্ব পরিকল্পনামতোই বিজেপির সুবিধা করে দিতে কংগ্রেস ছেড়ে জম্মু-কাশ্মীরে নিজের দল তৈরি করেন। সরাসরি মোদি সরকারের প্রশংসা করতে থাকেন বিভিন্ন সভায়। আর সেই মোদি ভজনার কারণে সাংসদ পদের মেয়াদ শেষ হওয়ার দুই বছর বাদেও বহাল তবিয়তেই দিল্লির ৫ সাউথ অ্যাভিনিউ লেনের বাংলোতে রয়ে গিয়েছেন গুলাম নবি। ওই বাংলোর সামনে জনগনের করের টাকায় পুলিশের পাহারা রয়েছে। কংগ্রেসের এক নেতার কথায়, ‘মোদি-শাহরা কতটা গান্ধি পরিবারকে ঘৃণা করেন, গান্ধি পরিবার সম্পর্কে তাঁদের মনে কতটা বিষ, এই ঘটনাতেই তা প্রমাণিত।’

জুবিন গর্গের রহস্যমৃত্যু মামলার দ্রুত বিচারের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ গায়কের স্ত্রী গরিমা

ফের কর্মী ছাঁটাই অ্যামাজনে, এক ধাক্কায় চাকরি হারানোর ই-মেল পেলেন ২৫০ জন

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার