1000 কোটিতে নতুন ৮টি Sub Station তৈরি করছে WBSEDCL

এবার নিজেদের আয় বাড়াতে WBSEDCL বড় বড় শিল্পসংস্থাতেও বিদ্যুৎ সরবরাহ করতে চাইছে। তাই ১ হাজার কোটিতে ৮টি নতুন সাব স্টেশন গড়ছে তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসানসোল দূর্গাপুর শিল্পাঞ্চলে(Assansol Durgapur Industrial Area) মূলত তিনটি সংস্থা বিদ্যুৎ সরবরাহ করে। এই ৩টি সংস্থা হল – West Bengal State Electricity Distribution Company Limited বা WBSEDCL, India Power বা IP এবং Damodar Valley Corporation বা DVC। এদের মধ্যে এতদিন ধরে WBSEDCL গৃহস্থ বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পাশাপাশি শিল্প সংস্থাতেও বিদ্যুৎ দেয়। বাকি দু’টি সংস্থা মূলত বড় শিল্পসংস্থায় বিদ্যুৎ সরবরাহ করে। কিন্তু এবার নিজেদের আয় বাড়াতে WBSEDCL বড় বড় শিল্পসংস্থাতেও বিদ্যুৎ সরবরাহ করতে চাইছে। শিল্পাঞ্চলের ওই বাজার ধরতে তাই তাঁরা 1000 কোটি টাকাতে নতুন ৮টি Sub Station তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন PGAY-তে বাংলা বঞ্চিত, দেবের প্রশ্নে মানল কেন্দ্র

WBSEDCL’র তরফে জানানো হয়েছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার রানিগঞ্জ থানার মঙ্গলপুরে ২২০ কিলো ভোল্টের একটি Sub Station গড়ার ছাড়পত্র মিলেছে রাজ্যের কাছ থেকে। প্রায় ১৫০ কোটি টাকা খরচ করে এই Sub Station গড়ে তোলা হবে হবে। জামুড়িয়া ও সালানপুর থানার দেন্দুয়ায় দু’টি শিল্পাঞ্চলেও ২২০ কিলোভোল্ট Sub Station গড়ার জন্য জমি চিহ্নিত হয়ে গিয়েছে। সেখানেও বিনিয়োগ হবে প্রায় ৩০০ কোটি টাকা। পাশাপাশি কুলটি থানার কুইলাপুরে ১৩২ কেভির একটি Sub Station’র জন্য প্রায় ১০০ কোটি টাকা খরচ হবে। এছাড়াও অণ্ডাল বিমানবন্দরে গড়ে ওঠা শিল্পতালুকের জন্য ৪০০ কেভির Sub Station গড়তে WBSEDCL বিনিয়োগ করছে ৩০০ কোটি টাকা। সেখানেই শুধুমাত্র MSME Sector- কে বিদ্যুৎ দেওয়ার জন্য ৩৩ কেভির দু’টি Sub Station গড়ে তোলা হচ্ছে। পানাগড় শিল্পতালুকের উত্তর অংশের জন্য আরও একটি নতুন ২২০ কিলো ভোল্টের Sub Station তৈরি করা হবে। 

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়