রামনবমীর মিছিল ঘিরে দাঙ্গার আশঙ্কায় দিল্লিতে নামানো হল দাঙ্গা পুলিশ

রামনবমীর মিছিল থেকে যাতে দাঙ্গা পরিস্থিতি তৈরি না হয়, সেই কারণে বৃহস্পতিবার দিল্লির (Delhi) জাহাঙ্গিরপুরীতে নামানো হল দাঙ্গা পুলিশ (Riot Control Force)।

Share:

নিজস্ব প্রতিনিধি: অশান্তির আশঙ্কায় রামনবমীর (Ram Navami) মিছিলের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। তা সত্ত্বেও প্রশাসনের অনুমতির তোয়াক্কা না করে রামনবমীর বড় মিছিল নামল রাজধানীর জাহাঙ্গিরপুরী (Jahangirpuri) এলাকায়। রামনবমীর মিছিল থেকে যাতে দাঙ্গা পরিস্থিতি তৈরি না হয়, সেই কারণে বৃহস্পতিবার দিল্লির (Delhi) জাহাঙ্গিরপুরীতে নামানো হল দাঙ্গা পুলিশ (Riot Control Force)।

বৃহস্পতিবার রামনবমীর মিছিল শুরু হওয়ার আগে জাহাঙ্গিরপুরী এলাকায় দাঙ্গা নিয়ন্ত্রণ বাহিনী মোতায়েন করে দিল্লি পুলিশ। প্রসঙ্গত, জাহাঙ্গীরপুরীতে ‘শ্রী রাম ভগবান প্রতিমা যাত্রা’ করার জন্য অনুমতি চেয়েছিল একটি সংগঠন। ৫ কিলোমিটার রাস্তাজুড়ে মিছিল করার অনুমতি চেয়েছিল তাঁরা। কিন্তু বুধবার দিল্লি পুলিশ ওই এলাকায় রামনবমীর মিছিলের আবেদন খারিজ করে দিয়েছে। একটি পার্কে রামনবমী উদযাপন করার জন্য বলা হয়েছিল পুলিশের তরফে। রামনবমীর মিছিলে অনুমোদন না দেওয়ার পাশাপাশি রমজান উপলক্ষে একটি পার্কে প্রার্থনার আবেদনও নাকচ করে দিয়েছে দিল্লি পুলিশ।

প্রসঙ্গত গত বছর এপ্রিল মাসে হনুমান জয়ন্তীর (Hanuman Jayanti) শোভাযাত্রাকে কেন্দ্র করে অশান্তি ছড়ায় উত্তরপূর্ব দিল্লির জাহাঙ্গিরপুরীতে। হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। পোড়ানো হয় বেশ কিছু গাড়ি, ভাঙচুর করা হয় একাধিক দোকান। সংঘর্ষ থামাতে গিয়ে একাধিক পুলিশকর্মী আহত হয়েছিলেন।

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়