রাহুল গান্ধির ভোটে দাঁড়ানোর ওপরে তিন বছরের নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের

১৯৫১ সালের  জনপ্রতিনিধিত্ব আইনের ১০এ ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধে ওই ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাহুল গান্ধির নির্বাচনে দাঁড়ানোর ক্ষেত্রে তিন বছরের নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। গত ২৯ মার্চ ১৯৫১ সালের  জনপ্রতিনিধিত্ব আইনের ১০এ ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধে ওই ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী বছরের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ওই নিষেধাজ্ঞা বহাল থাকবে। যার ফলে আগামী বছর দেশের সাধারণ নির্বাচনে অর্থা‍ৎ লোকসভা ভোটে লড়া হচ্ছে না রাহুল গান্ধির।

তবে যে রাহুল গান্ধির ওপরে নির্বাচন কমিশন নিষেধাজ্ঞার খাঁড়া নামিয়ে এনেছেন তিনি প্রাক্তন কংগ্রেস সভাপতি নন। সুরাত আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয়ে দুই বছরের জেলের সাজা হয়নি। এমনকী লোকসভা থেকে তাঁর সদ্যপদও খারিজ হয়নি। পাঠকদের মনে প্রশ্নই জাগতে পারে তাহলে কোন রাহুল গান্ধির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন? তাঁর অপরাধ-ই বা কী?

নির্বাচন কমিশনের শাস্তির খাঁড়া যার বিরুদ্ধে নেমে এসেছে তাঁর পুরো নাম রাহুল গান্ধি কে ই। বাবার নাম ভালসাম্মা। ২০১৯ সালের লোকসভা ভোটে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির বিরুদ্ধে কেরলের ওয়ানাড লোকসভা আসনে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। মূলত রাজীব তনয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ভোট কেটে প্রতিপক্ষ শিবিরকে সুবিধা করে দিতে  চেয়েছিলেন। কিন্তু সফল হননি।  মাত্র ২ হাজার ১৯৬টি ভোট পেয়েছিলেন। জামানত হারাতে হয়েছিল। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়া সত্বেও ভোটের সময়ে খরচের হিসেব জমা দেননি তিনি। ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১০এ ধারা অনুযায়ী, নির্বাচনী খরচের হিসেবে না দিলে সংশ্লিষ্ট প্রার্থী তিন বছরের জন্য ভোটে লড়ার অধিকার হারান। এই ধারা অনুযায়ী কেরলের রাহুল গান্ধির ভোটে লড়ার অধিকার কেড়েছে নির্বাচন কমিশন। গত ২৯ মার্চ এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পরেই রাজধানীর অন্দরমহলে কানাঘুষো শুরু হয়েছে, সত্যিই রাহুল গান্ধি নামের ব্যক্তিদের সময় ভালো যাচ্ছে না।

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪