দেশে বেলাগাম করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ২,৯৯৫ জন

গত ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৯৫ জন। অ্যাকটিভ কেস ১৬ হাজারের গণ্ডি ছাড়িয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশে করোনাভাইরাসের বেলাগাম সংক্রমণ অব্যাহত। আগের দিনের তুলনায় দৈনিক সংক্রমণ সামান্য নিম্নমুখী হলেও একদিনে নতুন করে আরও ২ হাজার ৯৯৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। গত বৃহস্পতিবার ৩ হাজার ১৬ জন এবং শুক্রবার ৩ হাজার ৯৫ জন নতুন করে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। অ্যাকটিভ কেসের সংখ্যা ১৬ হাজারের গণ্ডি ছাড়িয়েছে।

স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে শনিবার সকালে এক বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় দেশজুড়ে আরও এক লক্ষ ৪৩ হাজার ৩৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় ২ হাজার ৯৯৫ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার হার কম হওয়ায় অ্যাকটিভ কেসের সংখ্যা ফের ঊর্ধ্বমুখী। সক্রিয় করোনা রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে বেড়ে হয়েছে ১৬ হাজার ৩৫৪ জন। যার ফলে সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৭৭ জনে।’

অন্যদিকে রাজ্যে করোনা ফের বেলাগাম হতেই তামিলনাডুর সমস্ত সরকারি হাসপাতালে এদিন থেকেই মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। পরিস্থিতির ওপরে বিশেষ নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা