আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাহুলের পাশে দাঁড়ানোয় নাম না করে আমেরিকা-জার্মানিকে নিশানা বিদেশ মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবশেষে ‘ঘুম’ ভেঙ্গে জেগে উঠলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। লোকসভায় সাংসদপদ খারিজ নিয়ে রাহুল গান্ধির পাশে দাঁড়ানোয় আমেরিকা-জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নকে পাল্টা নিশানা করলেন। কিছুটা কটাক্ষ ছুঁড়ে দিয়ে বলেছেন, ‘অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বরাবরই পশ্চিমা দেশগুলির স্বভাব। তারা মনে করে অন্য দেশের বিষয়ে মন্তব্য করার অধিকার তাদের ভগবান প্রদত্ত।’

মোদি মন্তব্যের পরিপ্রেক্ষিতে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতের সুরাত আদালত রাহুল গান্ধিকে দুই বছরের জেলের সাজা শুনিয়েছে তাতে বিস্মিত আমেরিকা-জার্মান ও ইউরোপীয় ইউনিয়ন।  জেলের সাজা ঘোষণার পরে যেভাবে নজিরবিহীন ত‍ৎপরতায় প্রাক্তন কংগ্রেস সভাপতির সাংসদপদ খারিজ করা হয়েছে তা নিয়ে মুখ খুলে মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানির বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, পুরো বিষয়টির ওপরে নজর রাখছেন তাঁরা। আর ওই মন্তব্যের পরেই বিড়ম্বনায় পড়েছে মোদি সরকার। রাহুলের সাজা এবং লোকসভার সাংসদপদ খারিজের পরেই বিদেশের মাটিতে ভারতের গণতন্ত্র নিয়ে হাসিঠাট্টা শুরু হয়েছে।

এদিন নাম না করে আমেরিকা ও জার্মানিকে নিশানা করতে গিয়ে প্রচ্ছন্ন হুমকিও দিয়েছেন মোদির বিদেশ মন্ত্রী। তাঁর কথায়, ‘পশ্চিমী দেশগুলি যেন ভুলে না যায়, তাদের অভ্যন্তরীণ বিষয়েও মন্তব্য করতে পারে অন্য দেশগুলি। যদি এখনও নিজেদের না শোধরায় তাহলরে কিছুদিনের মধ্যেই এমন ঘটনা দেখতে পাবে। তখন সহ্য করতে পারবে তো?’  বিদেশ মন্ত্রক কিংবা তাঁর কাছে কোনও দেশের পক্ষ তেকে এ বিষয়ে এখনও কিছু জানতে চাওয়া হয়নি জানিয়ে জয়শঙ্কর বলেন, ‘যদি জানতে চায়, তাহলে অবশ্যই যোগ্য জবাব দেওয়া হবে।’

Published by:

Share Link:

More Releted News:

ডিজিটাল যুগেও ‘রিগ্রেট’ বা ‘নো রুম’ বার্তা পাওয়া যাত্রীর সংখ্যাই জানে না রেল

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ