সেরার সেরা ঋষি সিং, ‘ইন্ডিয়ান আইডল’-এর ট্রফি হাতছাড়া বঙ্গ-কন্যাদের, হতাশ নেটপাড়া

ঋষি প্রথম হলেও দ্বিতীয় হয়েছেন দেবস্মিতা রায়। পেয়েছেন ১৫ লক্ষ টাকা। আর ঋষি পেয়েছেন বিলাসবহুল গাড়ি (Techy Brezza) এবং ২৫ লক্ষ টাকার পুরস্কারমূল্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ৭ মাসের অপেক্ষার অবসান। এত প্রত্যাশা নিয়েও বাংলার জয় হলনা। শেষমেশ বাঙালি প্রতিযোগীদের হারিয়ে সেরার তাজ জিতে নিলেন ঋষি সিং। রবিবার রাতে ছিল ইন্ডিয়ান আইডল ১৩-র গ্র্যান্ড ফিনালে। এবার ইন্ডিয়ান আইডলের মঞ্চে জায়গা করে নিয়েছিলেন একঝাঁক বাঙালি প্রতিযোগী। যেখানে ৬ ফাইনালিস্টের মধ্যে তিন মেয়েই ছিলেন বাংলার। ছিলেন, দেবস্মিতা রায় (Debosmita Roy), বিদিপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty) এবং সোনাক্ষী কর (Sonakshi Kar)।

তাঁদের সকলকেই পিছনে ফেলে ট্রফি হাতে তুলে নিলেন ঋষি সিং (Rishi Singh)-এর হাতেই। শুরু থেকেই তাঁর কন্ঠ মুগ্ধ করেছিল অনুরাগীদের। এমনকী বিদিপ্তার সঙ্গেও তাঁর সম্পর্ক ঘিরে ব্যপক জল্পনা-কল্পনা উঠেছিল। তবে শেষমেশ বিজেতার ট্রফি জিতে নিল ঋষি। শুরু থেকেই প্রতিযোগিতায় এগিয়ে ছিলেন তিনি। যত তারকারাই এই শো-তে এসে ছিলেন, ঋষির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সবাই। তবে অনেকেই আশা করেছিলেন বাংলার কেউ জয়ী হবেন। গতবছরও বাংলার মেয়ে অরুনিতা কাঞ্জিলালের জয়ের আশা করলেও তিনি দ্বিতীয় হন। আর প্রথম হয়েছিলেন পবন দ্বীপ রাজন।

সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ মানুষই ঋষিকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে একাংশের মন্তব্য, ‘জানতাম এবারেও বাংলা থেকে কাউকে ট্রফি দেওয়া হবে না। তবে একদিন এরা ঠিক বাধ্য হবে বাঙালিকে ট্রফি দিতে। তবে ঋষি যোগ্য। শুভেচ্ছা অনেক।’ অপরজন লিখলেন, ‘শুভষ্মিতা বা সোনাক্ষির ট্রফি পাওয়া উচিত ছিল, কিন্তু এবারেও ঠিকঠাক হল না। নামেই এগুলো রিয়েলিটি শো। আসলে সবই আগে থেকে ঠিক করা থাকে।’ প্রসঙ্গত, ঋষি প্রথম হলেও দ্বিতীয় হয়েছেন দেবস্মিতা রায়। পেয়েছেন ১৫ লক্ষ টাকা। আর ঋষি পেয়েছেন বিলাসবহুল গাড়ি (Techy Brezza) এবং ২৫ লক্ষ টাকার পুরস্কারমূল্য। 

 

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট